shono
Advertisement
Wisden

বিশ্ব ক্রিকেটে রাজনীতিকরণ করছে ভারত! জয় শাহদের কড়া সমালোচনা উইজডেনের

ক্রিকেট ক্রমশ রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে যাচ্ছে! ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ থেকে আইপিএল, সবেতেই রাজনীতির প্রভাব। আর এবার বিশ্ব ক্রিকেট প্রশাসনে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করল উইজডেন।
Published By: Prasenjit DuttaPosted: 05:51 PM Apr 15, 2026Updated: 06:05 PM Apr 15, 2026

ক্রিকেট ক্রমশ রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে যাচ্ছে! ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ থেকে আইপিএল, সবেতেই রাজনীতির প্রভাব। আর এবার বিশ্ব ক্রিকেট প্রশাসনে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করল উইজডেন। তাদের মতে, বর্তমান পরিস্থিতি 'ক্রমে অরওয়েলীয়' হয়ে উঠছে। ক্রিকেটের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব নিয়ে সরব হল উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক বৃহস্পতিবার প্রকাশিত ১৬৩তম সংস্করণের 'নোটস বাই দ্য এডিটর'-এ সম্পাদক লরেন্স বুথের অভিযোগ, আন্তর্জাতিক ক্রিকেট আর আগের মতো 'রাজনীতির বাইরে' নেই, বরং তা ক্রমেই রাজনৈতিক প্রভাবের অধীনে চলে যাচ্ছে।

Advertisement

‘অরওয়েলীয়’ মানে একটি নিপীড়নমূলক ও স্বৈরাচারী পরিবেশ। যেখানে ক্ষমতাসীনরা মিথ্যা প্রচার, কঠোর নজরদারি এবং ভাষার বিকৃত ব্যবহার করে মানুষের চিন্তা ও মতামত নিয়ন্ত্রণ করে।

‘অরওয়েলীয়’ শব্দটির উৎস ব্রিটিশ লেখক জর্জ অরওয়েলের লেখালেখি থেকে। এই শব্দটি এমন এক পরিস্থিতিকে বোঝায়, যেখানে সত্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয় এবং বাস্তবতাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। সহজভাবে বলতে গেলে, ‘অরওয়েলীয়’ মানে একটি নিপীড়নমূলক ও স্বৈরাচারী পরিবেশ। যেখানে ক্ষমতাসীনরা মিথ্যা প্রচার, কঠোর নজরদারি এবং ভাষার বিকৃত ব্যবহার করে মানুষের চিন্তা ও মতামত নিয়ন্ত্রণ করে। এই ধারণার সবচেয়ে শক্তিশালী প্রতিফলন দেখা যায় তাঁর বিখ্যাত উপন্যাস 'নাইনটিন এইট্টি ফোর'-এ, যেখানে এক ভয়াবহ ডিস্টোপিয়ান সমাজব্যবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।

উইজডেনের প্রতিবেদনে বিশেষভাবে ভারতের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়েছে। বুথ লিখেছেন, "ক্রিকেট একসময় বাস্তব রাজনীতির বাইরে একটি আশ্রয়স্থল ছিল। কিন্তু এখন তা ভারতের 'অরওয়েলিয়ান' প্রভাবের কারণে বিষাক্ত হয়ে উঠছে।" তাঁর মতে, 'ক্রিকেট এখন বিজেপির ভূ-রাজনৈতিক দাবার বোর্ডের একটি গুরুত্বপূর্ণ ঘুঁটি হয়ে উঠেছে।'

বুথ লিখেছেন, "ক্রিকেট একসময় বাস্তব রাজনীতির বাইরে একটি আশ্রয়স্থল ছিল। কিন্তু এখন তা ভারতের 'অরওয়েলিয়ান' প্রভাবের কারণে বিষাক্ত হয়ে উঠছে।" 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির মন্তব্যকেও কটাক্ষ করেন সম্পাদক। নকভি বলেছিলেন, "রাজনীতি ও খেলাধুলা একসঙ্গে চলতে পারে না।" এর জবাবে বুথ লেখেন, '২০২৫ সালে ক্রিকেট প্রশাসনের দুর্বলতার এর চেয়ে স্পষ্ট উদাহরণ আর কী হতে পারে? হয়তো ভুলে গিয়েছিলেন, তিনি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।' বুথের লেখায় উঠে এসেছে ২০২৫ সালের এশিয়া কাপের কথাও। সেখানে ক্রিকেটের চেয়ে বেশি আলোচনা চলে রাজনীতি নিয়ে। ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ওই প্রতিযোগিতায় দুই দল একে অপরের সঙ্গে হাত মেলায়নি।

উইজডেনের মতে, বিসিসিআই যে ভারতের ক্ষমতাসীন দলের একটি অংশ হিসাবে কাজ করছে সেটা স্পষ্ট। এই প্রসঙ্গে উদাহরণও তুলে ধরেছেন বুথ। তিনি লিখেছেন, 'সূর্যকুমার যাদব পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে ভারতের প্রথম জয়ের পর সেই সাফল্য সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, 'খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফল একই, ভারতের জয়!' তবে তিনি উল্লেখ করেন, বাস্তবের 'অপারেশন সিঁদুর'-এ সীমান্তের দুই পাশে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল। বুথের সংযোজন, 'এই সর্বশেষ নাটকীয় ঘটনার অনেক আগেই স্পষ্ট ছিল যে বিসিসিআই ভারতের ক্ষমতাসীন বিজেপির ক্রীড়াঙ্গন শাখা।'

উইজডেনের মতে, বিসিসিআই যে ভারতের ক্ষমতাসীন দলের একটি অংশ হিসাবে কাজ করছে সেটা স্পষ্ট। এই প্রসঙ্গে উদাহরণও তুলে ধরেছেন বুথ।

মুস্তাফিজুর রহমানকে ঘিরে বিতর্কও উঠে এসেছে বুথের লেখায়। বাংলাদেশে এক হিন্দু নাগরিক হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে এর প্রভাব পড়ে ক্রিকেটেও। সেই পরিস্থিতিতে আইপিএল থেকে বাংলাদেশি পেসারকে বাদ দেওয়া হয়। বুথের মতে, 'এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ক্রিকেট ক্রমশ রাজনৈতিক কর্তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।'

বুথ তাঁর লেখায় তীব্র সমালোচনা করে বলেছেন, ক্রিকেটের প্রশাসনিক কাঠামো ধীরে ধীরে এক ধরনের 'অরওয়েলীয়' রূপ নিচ্ছে। এমন এক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে ভারতের জন্য 'আলাদা' নিয়মকে স্বাভাবিক বলে মেনে নিতে বলা হচ্ছে। আর কেউ এ নিয়ে প্রশ্ন তুললেই, উলটো দায় চাপানো হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল বা নিচের সারির দলগুলোর উপর। তিনি আরও জানান, ভারতীয় ক্রিকেট অঙ্গনের প্রায় কোনও প্রভাবশালী ব্যক্তিত্বই এই বিশৃঙ্খলার মূল কারণ নিয়ে মুখ খুলছেন না। বুথের মতে, ক্রিকেট ক্রমশ রাজনীতির শিকার হয়ে উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement