shono
Advertisement

Breaking News

রাহার অভিভাবকত্ব নিয়ে উদ্বিগ্ন আলিয়া! 'ভালো মা কীভাবে হব?', প্রশ্ন নিয়ে সদগুরুর শরণে কাপুরবধূ

মেয়ে রাহার জন্মের পরই আলিয়ার জীবনে আমূল পরিবর্তন এসেছে। গত ডিসেম্বরেই জানিয়েছিলেন, ছাব্বিশ সাল থেকে আরও সতেচনভাবে কাজ নির্বাচনের পথে হাঁটবেন। এবার 'ভালো অভিভাবক' হওয়ার পরামর্শ চাইতে সদগুরুর শরণে কাপুরবধূ। কী পরামর্শ দিলেন আধ্যাত্মিক গুরু?
Published By: Sandipta BhanjaPosted: 11:54 AM Mar 28, 2026Updated: 11:54 AM Mar 28, 2026

'কাপুর বাড়ির বউমা' বর্তমানে গ্লোবাল স্টার। করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'কে এখন বলিউডের 'ক্যুইন', বললেও অত্যুক্তি হয় না। একের পর এক মেগাবাজেট ছবি থেকে ডাকসাইটে ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত। উপরন্তু নিজের পোশাক সংস্থা, সবমিলিয়ে আলিয়া ভাটের বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। বলিউডের অন্যতম 'দামি নায়িকা' হিসেবে নয় নয় করে তেরোটা বসন্ত কাটিয়ে ফেলেছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে মেয়ে রাহার জন্মের পরই আলিয়ার জীবনে আমূল পরিবর্তন এসেছে। গত ডিসেম্বরেই জানিয়েছিলেন, ছাব্বিশ সাল থেকে আরও সতেচনভাবে কাজ নির্বাচনের পথে হাঁটবেন। এবার 'ভালো অভিভাবক' হওয়ার পরামর্শ চাইতে সদগুরুর শরণে কাপুরবধূ।

Advertisement

"রোজ নিজেকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিই। কমফোর্ট জোনে নিজেকে ধরে রাখতে চাই না। তবে আগে যেমনভাবে কাজ করতাম এখন অবশ্যই সেটা সম্ভব হয় না। কারণ এখন আমার সন্তান রয়েছে। তবে এই কাজের এই গতিটা কিন্তু আমি দারুণ উপভোগ করছি।..."

সম্প্রতি চেন্নাইয়ে জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন-এর এর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত সদগুরুর মুখোমুখি হন তিনি। আর আধ্যাত্মিক গুরুকে কাছে পেয়েই নিজের উদ্বেগের কথা জানান অভিনেত্রী। কীভাবে ভালো অভিভাবক হওয়া যায়? মা হিসেবে আলিয়ার মনে যে কৌতূহল তৈরি হয়েছে, সেকথাই সদগুরুর কাছে তুলে ধরেন তিনি। এক ভিডিওতে দেখা গেল, আলোচনা পর্ব শুরুর আগে সদগুরুর সঙ্গে প্রার্থনায় রত হয়েছেন কাপুরদের বউমা। এরপরই আধ্যাত্মিক গুরুর কাছে তাঁর প্রশ্ন, "কোনও অভিভাবকের মধ্যে যদি এমন উদ্বেগ কাজ করে যে, তিনি যথাযথভাবে অভিভাবকত্বের দায়িত্ব সামলাতে পারছেন কিনা, তবে তাকে কী পরামর্শ দেবেন আপনি?" আলিয়ার প্রশ্ন শুনে খানিক হেসে সদগুরু বলেন, "উদ্বিগ্ন অভিভাবকরা কখনওই ভালো অভিভাবক হতে পারেন না।" এহেন উত্তরে দর্শকমহলে হাসির রোল পড়লে আলিয়া পিছন ফিরে তাদের উদ্দেশে বলেন, "এই দুশ্চিন্তা কোনওদিন পিছু ছাড়বে না! আমার মনে হয়, আপনারাও আমার সঙ্গে সহমত হবেন।"

রণবীর-আলিয়ার সঙ্গে খুদে রাহা। ছবি- ইনস্টাগ্রাম

আলিয়ার সঙ্গে এহেন কথোপকথনের মুহূর্ত সদগুরু নিজেই সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। আর সেই ভিডিও দেখেই অনুরাগীদের কৌতূহল, তাহলে কি কাজের জন্য মাতৃত্বে সেভাবে সময় দিতে পারছেন না আলিয়া ভাট? নাকি আখেড়েই রাহার অভিভাবকত্ব নিয়ে চিন্তায় পড়েছেন তিনি? এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, "রোজ নিজেকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিই। কমফোর্ট জোনে নিজেকে ধরে রাখতে চাই না। তবে আগে যেমনভাবে কাজ করতাম এখন অবশ্যই সেটা সম্ভব হয় না। কারণ এখন আমার সন্তান রয়েছে। তবে এই কাজের এই গতিটা কিন্তু আমি দারুণ উপভোগ করছি। যখন যে সিনেমা করি, তখন নিজেকে সেখানে উৎসর্গ করে দিই। আগে তো একসঙ্গে দু-তিনটে সিনেমার কাজ করতাম। তবে এখন আর মন চায় না।" অতঃপর মেয়ে রাহাই যে এখন তাঁর ধ্যানজ্ঞান, সেকথাই জানিয়েছেন আলিয়া ভাট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement