shono
Advertisement

চলছে হেমন্তের গান, রাস্তার ধারে কাপড় কাচছেন 'কোটিপতি' সুনীল গ্রোভার, সারল্যে মুগ্ধ নেটপাড়া

নেপথ্যে চলছে হেমন্ত মুখোপাধ্যায়ের 'না তুম হামে জানো' গানটি। রাস্তার ধারে টিউবওয়েলের জলে সুনীলের কাপড় কাচার ভিডিও দাবানল গতিতে ভাইরাল।
Published By: Sandipta BhanjaPosted: 09:34 PM Feb 19, 2026Updated: 09:34 PM Feb 19, 2026

কৌতুকাভিনেতা হিসাবে বলিউডে বেজায় জনপ্রিয় সুনীল গ্রোভার। কপিল শর্মা শোয়ের সুবাদে দর্শকমহলে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করলেও নিজের প্রচেষ্টায় বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছেন তিনি। সুনীল গ্রোভার যে বর্তমানে নিজেই আলাদা 'ব্র্যান্ড', তা বললেও অত্যুক্তি হয় না! সাম্প্রতিককালে আমির খানের 'মিমিক্রি' করে বিটাউনের পেটে খিল ধরিয়েছিলেন। যা দেখে তাজ্জব হয়ে যান খোদ 'মিস্টার পারফেকশনিস্ট'ও। তবে সেলেব পাড়ায় তাঁকে নিয়ে মাতামাতি হলেও সুনীল সেসবে বিচলিত হন না। সারল্যেই বরাবর সকলের মন জয় করে এসেছেন। এবারও তেমনই এক কাণ্ড ঘটিয়ে ফের চর্চার শিরোনামে কৌতুকাভিনেতা।

Advertisement

সাম্প্রতিক ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারে বসে একেবারে 'আম-আদমি'র মতোই টিউবওয়েলের জলে কাপড় কাচছেন সুনীল গ্রোভার। নেপথ্যে চলছে হেমন্ত মুখোপাধ্যায়ের 'না তুম হামে জানো' গানটি। আর সেই গান গুনগুনিয়েই হাঁটু মুড়ে বসে ফুরফুরে মেজাজে মেঠো রাস্তার ধারে কাপড় কাচতে দেখা গেল কৌতুকাভিনেতাকে। যে ভিডিও আপাতত 'টক অফ দ্য টাউন'। সুনীলের সারল্যে মুগ্ধ নেটভুবনও। অনুরাগীদের কথায়, 'কোটি টাকার মালিক হয়েও নিজেই শিকড় ভুলে যাননি সুনীল। আর এইজন্যেই ওঁকে এত ভালো লাগে।' তিনি আদতে হরিয়ানার ছেলে। অনুমান, সেখানকার কোনও গ্রাম থেকেই এই ভিডিও ফাঁস হয়েছে।

সুনীল গ্রোভার, ছবি- সংগৃহীত

প্রসঙ্গত, বলিউডে কম-বেশি উনিশটি সিনেমায় কাজ করেছেন সুনীল। ছোটপর্দাতেও তাঁর কাজের সংখ্যা নেহাত কম নয়! ঝুলিতে ২০ থেকে ২৫টি কাজ রয়েছে। এছাড়াও বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সলমন খানের সঙ্গেও তাঁর দারুণ সুসম্পর্ক। দু'দশকেরও বেশি সময় ধরে কাজ করা সুনীল এখন প্রায় ২১ কোটির সম্পত্তির মালিক। স্ত্রী আরতি এবং সন্তানকে নিয়ে তাঁর সুখী ঘরকন্না। সুনীল গ্রোভারের জন্ম আদতে হরিয়ানায়। শৈশবও কেটেছে সেখানেই। চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন। পরে অবশ্য কর্মসূত্রে মুম্বইতে চলে আসেন। দীর্ঘ দু' দশকের প্রচেষ্টায় তিল তিল করে সঞ্চয়ের টাকায় মুম্বইয়ে একটি বাড়িও তৈরি করেছেন কৌতুকাভিনেতা। আর সেই তারকাকেই কিনা এবার রাস্তার ধারে কাপড় কাচতে দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement