shono
Advertisement

Breaking News

Diwali Special

বাংলা টেলিভিশনে দিওয়ালি ধামাকা! 'কথা আলোর ফুলঝুরি'তে কার আগমন হল?

সিরিয়ালের হাত ধরেই এই নায়িকার অভিনয়ের 'সাতকাহন' শুরু হয়েছিল।
Published By: Suparna MajumderPosted: 12:36 PM Oct 27, 2024Updated: 05:25 PM Oct 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের রেশ বাংলা টেলিভিশনের অন্দরেও পৌঁছে গিয়েছে। সিরিয়ালে এবার দিওয়ালি ধামাকা। তাও আবার দীপাবলির আগেই। রবিবারই স্টার জলসায় দেখা যাবে দিওয়ালি স্পেশাল এপিসোড 'কথা আলোর ফুলঝুরি'। তাতেই বহুদিন বাদে ছোটপর্দায় কামব্যাক করছেন টলিপাড়ার জনপ্রিয় নায়িকা।

Advertisement

কে তিনি? ছবি দেখে অনেকেই নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন। যাঁরা এখনও বুঝতে পারেননি, তাঁদের জন্য জানিয়ে রাখা প্রয়োজন, এই ছবি টালিগঞ্জের মিষ্টি মনামী ঘোষের। যাঁকে বহুদিন পর আবারও বাংলা টেলিভিশনের পর্দায় দর্শকরা দেখতে পাবেন। মাধুরী দীক্ষিতের 'আজা নাচলে' গানের ছন্দে নেচেছেন মনামী। তারই শুটিংয়ের ভিডিও এল প্রকাশ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বহুদিন পর আবারও বাংলা টেলিভিশনের পর্দায় দেখা যাবে মনামী ঘোষকে।
  • মাধুরী দীক্ষিতের 'আজা নাচলে' গানের ছন্দে নেচেছেন তিনি।
Advertisement