shono
Advertisement
BIGG BOSS BANGLA

'সহজে কিছুই মিলবে না', 'বিগ বস' প্রতিযোগীদের কড়া সতর্কবাণী সৌরভের! কবে শুরু শো?

প্রচার ঝলক মুক্তির পর থেকে অনুরাগীদের কৌতূহল, 'সব তো বুঝলাম দাদা, কিন্তু দুর্গ জয়ের খেলাটা টিভির পর্দায় কবে থেকে দেখতে পাব?' এবার মহারাজ নিজেই সেই 'গুগলি'র উত্তর দিয়ে দিলেন।
Published By: Sandipta BhanjaPosted: 09:29 PM Aug 07, 2026Updated: 09:29 PM Aug 07, 2026

এবারের 'বিগ বস'-এ যে 'দূর্গ জয় সহজ নয়'- একটা ট্যাগলাইনেই বুঝিয়ে দিয়েছিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা'। ক্রিকেটের ময়দান হোক বা দর্শকে ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব, সবেতেই স্বতন্ত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্যাট হাতে যেমন ময়দানে প্রতিপক্ষকে প্রতিহত করতে তিনি তৎপর, তেমনই রিয়ালিটি শোয়ের মঞ্চে বলে বলে গুগলি ছুড়তেও তিনি ততটাই পারদর্শী। সেই প্রেক্ষিতেই সৌরভ সঞ্চালিত বাংলা 'বিগ বস' দেখার জন্য মুখিয়ে রয়েছে বঙ্গবাসী। সেই প্রেক্ষিতেই প্রচার ঝলক মুক্তির পর থেকে অনুরাগীদের কৌতূহল, 'সব তো বুঝলাম দাদা, কিন্তু দুর্গ জয়ের খেলাটা টিভির পর্দায় কবে থেকে দেখতে পাব?' এবার মহারাজ নিজেই সেই 'গুগলি'র উত্তর দিয়ে দিলেন।

Advertisement

"এই ঘরের ভেতরে সহজে কোনও কিছুই পাওয়া যায় না। তাই প্রতিযোগীরা কীভাবে এই খেলার নানা বাঁক ও মোড় সামলে এগিয়ে যান, সেটাই দেখার জন্য..." 

দিন তিনেক আগেই প্রকাশ্যে এসেছে শোয়ের প্রচারঝলক। যেখানে সৌরভের স্টাইলিশ উপস্থিতি বুঝিয়ে দিয়েছে এই মঞ্চেও নজর কাড়বেন 'দাদা'। শুক্রবার রিয়ালিটি শোয়ের দিনক্ষণ জানানোর আগে প্রতিযোগীদের কড়া সতর্কবাণী দিলেন সৌরভ। তিনি বলেন, "জীবনের সবথেকে বড় লড়াইগুলো শুধু জেতার জন্য হয় না, বরং চারপাশের পরিবর্তিত পরিস্থিতিতে আপনি কীভাবে সাড়া দিচ্ছেন সেটাই আসল। ঠিক এই মন্ত্রটাই 'বিগ বস'কে এক আকর্ষণীয় শোয়ে পরিণত করেছে। নিত্যদিন নতুন পরিস্থিতি, নতুন সমীকরণ এবং নতুন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে। যেখানে নিজের মনের কথা বলার পাশাপাশি শান্ত থেকে ঠান্ডা মাথায় দূরদর্শী হওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। 'দুর্গ জয় সহজ নয়'—এই স্লোগানই বুঝিয়ে দেয় যে, এই ঘরের ভেতরে সহজে কোনও কিছুই পাওয়া যায় না। তাই প্রতিযোগীরা কীভাবে এই খেলার নানা বাঁক ও মোড় সামলে এগিয়ে যান, সেটাই দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।" অর্থাৎ এবার 'বিগ বস'-এর ঘরে 'এন্ট্রি' পাওয়া হলেও দুর্গ জয় করা যে দুর্ভেদ্য হবে, তা বুঝিয়ে দিলেন মহারাজ। আগামী ৩০ আগস্ট থেকে শুধুমাত্র স্টার জলসা এবং জিও হটস্টারে দেখা যাবে 'বিগ বস'। খবর, বাংলার চর্চিত সেলেব থেকে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দেখা যাবে শোয়ে। তবে প্রতিযোগীদের তালিকায় কারা? তা জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে।

আগামী ৩০ আগস্ট থেকে শুধুমাত্র স্টার জলসা এবং জিও হটস্টারে দেখা যাবে 'বিগ বস'। ছবি- কৌশিক দত্ত

সদ্য মুক্তিপ্রাপ্ত টিজারে সৌরভকে বলতে শোনা গিয়েছিল, "একটা সময় ছিল যখন সারা দুনিয়া বাঙালি বলতেই বুঝত একটা জাতি যারা নির্ভয়, যারা লড়াকু। এমন কোনও পুরস্কার বা প্রতিযোগিতা নেই, যেটা বাঙালি জিততে পারেনি। প্রতিযোগিতা আমাদের দুর্বল করে না। আমাদের তৈরি করে। এবার আবার বাঙালির গর্জে ওঠার পালা। এবার বাঙালি দেখাবে দিনবদলের খেলা। আর নতুন বাঙালির এই লড়াই দুর্গ জেতার জন্য। কারণ দুর্গ জয় সহজ নয়। এখানে ঢোকা যত কঠিন, টিকে থাকা আরও শক্ত। আর জেতা? সেটা জানতে দেখুন এবারের বাংলা বিগ বস।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement