shono
Advertisement
Nail Polish

বাজারচলতি প্রসাধনীতে বিপদ! নখ বাঁচাতে বাড়িতেই বানান নেলপলিশ, জানুন কৌশল

হাত এবং নখের সৌন্দর্য বৃদ্ধিতে নেলপলিশের ভূমিকা অনস্বীকার্য। তবে বাজারচলতি বাহারি রঙের নেলপলিশ দেখতে সুন্দর হলেও, তার মধ্যে থাকা ক্ষতিকারক রাসায়নিক নখের দীর্ঘমেয়াদি ক্ষতি করে। নখ ফেটে যাওয়া বা স্বাভাবিক উজ্জ্বলতা হারানোর ভয় থাকে সবসময়। যাঁরা রোজকার রূপটানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি নেলপলিশ দিয়ে কাজ সারেন, তাঁদের কিন্তু এই ভয় থাকে না। আপনি চাইলে ঘরোয়া উপাইয়েই তৈরি করে নিতে পারেন নেলপলিশ। এতে খরচও নামমাত্র, আবার নখ থাকবে সুরক্ষিত। কিন্তু বাড়িতে বসে কীভাবে বানাবেন এই প্রসাধন? জেনে নিন সহজ কৌশল।
Published By: Buddhadeb HalderPosted: 01:14 PM Mar 16, 2026Updated: 01:18 PM Mar 16, 2026

নিজেকে সুন্দর রাখতে কে না চায়? পরিপাটি সাজিয়ে রাখাটাই তো দস্তুর। আর এজন্য ছোট ছোট বিষয়ে নজর রাখা বেশি জরুরি। বিশেষ করে হাত এবং নখের সৌন্দর্য বৃদ্ধিতে নেলপলিশের ভূমিকা অনস্বীকার্য। তবে বাজারচলতি বাহারি রঙের নেলপলিশ দেখতে সুন্দর হলেও, তার মধ্যে থাকা ক্ষতিকারক রাসায়নিক নখের দীর্ঘমেয়াদি ক্ষতি করে। নখ ফেটে যাওয়া বা স্বাভাবিক উজ্জ্বলতা হারানোর ভয় থাকে সবসময়। তাই বাজারের কেমিক্যালযুক্ত প্রসাধনী এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। যাঁরা রোজকার রূপটানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি নেলপলিশ দিয়ে কাজ সারেন, তাঁদের কিন্তু এই ভয় থাকে না। আপনি চাইলে ঘরোয়া উপাইয়েই তৈরি করে নিতে পারেন নেলপলিশ। এতে খরচও নামমাত্র, আবার নখ থাকবে সুরক্ষিত। কিন্তু বাড়িতে বসে কীভাবে বানাবেন এই প্রসাধন? জেনে নিন সহজ কৌশল।

Advertisement

ফাইল ছবি

প্রয়োজনীয় উপকরণ
ঘরোয়া পদ্ধতিতে এই প্রাকৃতিক রঞ্জক তৈরি করতে আপনার প্রয়োজন হবে সামান্য গুড়, মেহেন্দি পাউডার এবং কয়েকটি লবঙ্গ। এই তিনটি উপাদানের সঠিক মিশ্রণেই তৈরি হবে নখের জন্য জাদুকরি রং।

ফাইল ছবি

বানাবেন কীভাবে?
প্রথমে পরিমাণমতো গুড় নিয়ে তা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার একটি ছোট পাত্রে সেই গুড় এবং কয়েকটি লবঙ্গ রাখুন। এবার একটি বড় পাত্রে জল গরম করতে দিন। আগুনের আঁচে বড় পাত্রের জল ফুটতে শুরু করলে তার মাঝখানে গুড় ও লবঙ্গের ছোট বাটিটি বসিয়ে দিন। ওপর থেকে আরও একটি পাত্র দিয়ে চাপা দিয়ে রাখতে হবে যাতে ভেতরে বাষ্প তৈরি হয়।

কিছুক্ষণ ভাপে রাখার পর দেখা যাবে বাষ্পের প্রভাবে গুড় গলে একটি ঘন মিশ্রণ তৈরি হয়েছে। এবার এই মিশ্রণের সঙ্গে সামান্য মেহেন্দি পাউডার মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না এটি একটি মসৃণ প্রলেপের মতো তৈরি হয়। ব্যস, আপনার ঘরোয়া নেলপলিশ একদম তৈরি।

ফাইল ছবি

কীভাবে ব্যবহার করবেন?
তৈরি করা এই মিশ্রণটি ঠান্ডা হলে একটি ব্রাশ বা তুলোর সাহায্যে নখের ওপর সমানভাবে লাগিয়ে নিন। এটি শুকিয়ে গেলে নখ ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে তৈরি রং নখে শুধু প্রাকৃতিক জেল্লাই আনে না, বরং নখের গোড়া শক্ত করতেও সাহায্য করে। রাসায়নিকের ঝামেলা নেই বলে নখ হলদেটে হওয়ার ভয়ও থাকে না। সাশ্রয়ী এবং নিরাপদ এই পদ্ধতি মেনে আপনিও নিজের নখকে দিতে পারেন এক নতুন চমক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার