shono
Advertisement
Ganesh Chaturthi 2026

গণেশ পুজোয় উপোস করছেন? এই নিয়মগুলি মানলে দিনভর থাকবেন চাঙ্গা

উপোস ভাঙার পর অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাই সাবধান হোন।
Published By: Sayani SenPosted: 07:24 PM Sep 13, 2026Updated: 08:30 PM Sep 13, 2026

রাত পোহালেই গণেশ পুজো (Ganesh Chaturthi 2026)। অনেকেই এদিন উপোস করে সিদ্ধিদাতার আরাধনা করেন। কেউ কেউ জলস্পর্শও করেন না। অনেকেরই বিশ্বাস, তাতে সংসারের শ্রীবৃদ্ধি হয়। উপোস করার ফলে অনেকেরই শারীরিক নানা অসুস্থতা দেখা দেয়। তবে জানেন কি, ঠিক কোন কোন নিয়ম মানলে উপোসের পরদিনেও চাঙ্গা থাকবে শরীর।

Advertisement

একেবারে খালি পেটে না থাকাই ভালো। তাতে গ্যাস, অম্বলের সমস্যায় ভুগতে পারেন। তাই মাঝে মাঝে ড্রাই ফ্রুটস, মাখানা খেতে পারেন।

গণেশ পুজো করার আগে ডাবের জল খেতে পারেন। আখের রসও খেতে পারেন। তাতে পেটও ভর্তি থাকবে। আবার শরীরে জলের ঘাটতিও হবে না। তার ফলে চাঙ্গা থাকবে শরীর।

ভাত, রুটি এদিন খান না অনেকেই। তবে প্রোটিন জাতীয় অন্য খাবার খেতে পারেন। কাঠবাদাম, দই, পনির জাতীয় খাবার খান। তাতে শরীর চাঙ্গা হবে।

উপবাস ভাঙার পর ভাজাভুজি খাবার খাবেন না। তাতে হজমের সমস্যা হতে পারে। ফাইবার জাতীয় খাবার খেয়ে উপোস ভাঙুন। কিংবা ওটসের খিচুড়ি, ডালিয়া, সাবুর খিচুড়ি খেতে পারেন।

গণেশ পুজো সোমবার। মঙ্গলবারও অফিস রয়েছে। উপোস ভাঙার পর অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সেক্ষেত্রে অফিস কিংবা অন্যান্য কাজে ব্যাঘাত ঘটতে পারে। তার পরিবর্তে উপোসের ক্ষেত্রে এই নিয়মগুলি মেনে চলুন। শরীর থাকবে সুস্থ। দিব্যি চনমনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement