shono
Advertisement

Breaking News

টালিগঞ্জকে হারিয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল

টানা পাঁচ ম্যাচ অপ্রতিরোধ্য থেকে লিগ শীর্ষে মর্গ্যানের ছেলেরা... The post টালিগঞ্জকে হারিয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল appeared first on Sangbad Pratidin.
Posted: 02:08 AM Aug 22, 2016Updated: 04:41 PM Jun 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাসত স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে কলকাতা লিগে রবিবারের ম্যাচ জিতে লিগ শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল৷ ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট৷ প্রথমার্ধ গোলশূন্য হওয়ার পর ৭২ মিনিটের মাথায় মেহতাবের কর্নার থেকে হেডে গোল করেন কালাম অ্যাঙ্গাস৷ তাঁর গোলের সুবাদে রঞ্জন চৌধুরির টালিগঞ্জের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল৷

Advertisement

অথচ এই অ্যাঙ্গাসকে সই করানোর সময় কর্তারা নিশ্চিত ছিলেন না, তাঁকে সারা মরশুম রাখা যাবে কি না৷ তাই পুরো মরশুমের জন্য চুক্তি না করে তাঁর সঙ্গে স্বল্প সময়ের চুক্তি করা হয়েছে৷ তাঁকে জানিয়ে রাখা হয়, কলকাতা লিগের পারফরম্যান্স দেখে আই লিগের জন্য চুক্তি বাড়ানো হবে৷ আজকের ম্যাচে গোল না করলে এই ব্রিটিশ নাগরিকের কপালে দুঃখ ছিল! লিগ শেষ হলেই তাঁকে বিদায় জানিয়ে দেওয়া হতে পারত৷ যদিও আজ গোল করে থেকে যাওয়ার আশা জিইয়ে রাখলেন অ্যাঙ্গাস৷ দ্বিতীয়ার্ধে তিনি ও ডং প্রায় আইসিইউ-তে চলে যাওয়া ইস্টবেঙ্গলের আক্রমণকে বাঁচিয়ে তুললেন৷

প্রথমার্ধে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি৷ একাধিকবার গোলের সুযোগ পেয়েও টালিগঞ্জের রক্ষণের কাছে আটকে যায় মর্গ্যানের ছেলেরা৷ দুই দলেরই বল পজেশন ছিল ৫০-৫০৷ তুলনামূলক হালকা প্রতিপক্ষের ডিফেন্সের সামনে বেশ নড়বড়ে দেখাচ্ছিল ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড লাইনকে৷ প্রথমার্ধে অ্যালফ্রেডের শট ক্রসবারে লাগে৷ ৩৯ মিনিটে রাকেশ মাসির লম্বা শট গোলপোস্টের অনেক উপর দিয়ে উড়ে যায়৷ প্রশংসা করতেই হবে টালিগঞ্জের গোলকিপার কুনজাংয়ের৷ ১০ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করার সুযোগ পান মেহতাব৷ কিন্তু গোল তো করতে পারলেনই না, বরং পালসাং লামাকে ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড দেখলেন তিনি৷ দুই দলই এদিন বডি কন্ট্যাক্ট গেম খেলল৷ বারাসতের কৃত্রিম ঘাসের মাঠ অতিরিক্ত বর্ষায় ফুটবলারদের কাছে অভিশাপ হয়ে দেখা দিল বেশ কয়েকবার৷ জোরে শট করলেও বল ঠিক মতো গড়াচ্ছিল না৷

লিগে শুরুটা ভালই করেছিল টালিগঞ্জ৷ প্রথম তিন ম্যাচে তাদের সংগ্রহ ছিল সাত পয়েন্ট৷ গত ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে হারতে হয় তাদের৷ এদিনের ফের হারের পর কিছুটা হলেও ধাক্কা খেল টালিগঞ্জের আত্মবিশ্বাস৷ পাশাপাশি গত দেড় মাস তাদের অনুশীলন করতে হচ্ছে লেক কালীবাড়ির পাশের ছোট এক মাঠে৷ যার অবস্থা খুবই খারাপ৷ সোমবার কলকাতা লিগে মোহনবাগান গ্রাউন্ডে পিয়ারলেসের মুখোমুখি হবে মোহনবাগান৷

The post টালিগঞ্জকে হারিয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement