shono
Advertisement
East Bengal

আন্তর্জাতিক স্তরে সাফল্যের পর এবার ডুরান্ডের যুদ্ধ, আর্মিকে হালকাভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল

খাতায়-কলমে সহজ প্রতিপক্ষ হলেও লাল-হলুদ কোচ আন্তেনিও লোপেজ হাবাস প্রতিপক্ষকে সহজ ধরে নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠে ভুল করতে চান না।
Published By: Anwesha AdhikaryPosted: 12:04 PM Aug 16, 2026Updated: 06:13 PM Aug 16, 2026

আল আরবি ম্যাচ অতীত। রবিবার ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের সামনে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ইন্ডিয়ান আর্মি। খাতায়-কলমে সহজ প্রতিপক্ষ হলেও লাল-হলুদ কোচ আন্তেনিও লোপেজ হাবাস প্রতিপক্ষকে সহজ ধরে নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠে ভুল করতে চান না। তবে আল আরবি ম্যাচে যে একাদশ নামিয়েছিলেন তাতে হয়তো অল্প বিস্তর পরিবর্তন আসতে পারে এই ম্যাচে।

Advertisement

প্রভসুখন গিলকে বিশ্রাম দিতে পারেন তিনি। তার বদলে লাচেম্পা আসতে পারেন প্রথম একাদশে। আর্মি দলটি যেখানে গ্রুপ বি-তে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে থেকে কোয়ার্টারে উঠে এসেছে। সেখানে শক্তিশালী গ্রুপ-এ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টারে এসেছে ইস্টবেঙ্গল। তাদের গ্রুপে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে গিয়েছে মোহনবাগান। গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগানের কাছে হারলেও পরের দুই ম্যাচে জয় ও এসিএল টু কোয়ালিফায়ারে আল আরবির বিরুদ্ধে দুরন্ত ৪-১ গোলে জয়টাই আনোয়ার আলিদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকটাই। আর্মির বিরুদ্ধে সেই ধারাবাহিকতাই বজায় রাখতে চাইছেন মহম্মদ রশিদরা।

শনিবার ঘণ্টাখানেক দলকে অনুশীলন করালেন হাবাস। যেভাবে গ্রুপ পর্বে খেলেছেন সেমিফাইনালের আগে একই ধারাবাহিকতা দেখাতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। তার উপর এসিএল-টুতে আল আরবি ম্যাচ জিতে উঠে পরের রাউন্ডে গিয়ে লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী করে তুলেছেন লাল-হলুদ ফুটবলাররা। গত মরশুমে ডুরান্ড কাপ না পেলেও আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন আনোয়াররা। এবারের আইএসএলে নামার আগে ডুরান্ড জিততে চাইছে লাল-হলুদ ব্রিগেড। অনুশীলনে এসেছিলেন চোট পাওয়া নাচো মনসালভে। তাঁর চোট নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তাঁকে কবে পাওয়া যাবে সে বিষয়েও স্পষ্ট করেননি হাবাস। অনুশীলনে এলেও মাঠে নামেননি মনসালভে।

আজ ডুরান্ড কাপে
ইন্ডিয়ান আর্মি বনাম ইস্টবেঙ্গল
যুবভারতী, সন্ধ্যা ৭.০০
সরাসরি সোনি স্পোর্টস নেটওয়ার্ক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement