shono
Advertisement
East Bengal

কলকাতা লিগের ডার্বিতে নামার আগে সামনে ইউনাইটেড, কোন চিন্তা ভাবাচ্ছে ইস্টবেঙ্গলকে?

সিনিয়র দলের অনুশীলন শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের।
Published By: Arpan DasPosted: 10:30 AM Sep 02, 2026Updated: 10:30 AM Sep 02, 2026

কলকাতা লিগের ডার্বিতে নামার আগে বুধবার গ্রুপ পর্বের ইউনাইটেড কলকাতা ম্যাচে নামতে চলেছে ইস্টবেঙ্গল। ঘরোয়া লিগে আগের কাস্টমস ম্যাচ জেতার পরই সুপার সিক্সে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। ডার্বিতে নামার আগে এই ম্যাচটি বড় ম্যাচের প্রস্তুতি ম্যাচও হতে পারে ইস্টবেঙ্গল কোচ অর্চিষ্মান বিশ্বাসের কাছে।

Advertisement

যদিও ইস্টবেঙ্গল কোচের চিন্তা, টানা ম্যাচ খেলার ক্লান্তি রয়েছে তাঁর ফুটবলারদের। তাই এই ম্যাচে রোটেশন পদ্ধতিতে দল নামাতে পারেন বলেও আগেই জানিয়েছিলেন। তবে এটাও ঠিক, এখনও পর্যন্ত লিগে অপরাজিত থাকা ইস্টবেঙ্গল কোচ ডার্বিতে নামার আগে এই ম্যাচে অতিরিক্ত ঝুঁকি নেবেন না। ডার্বিতে নামার আগে এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়েই লিগের ডার্বিতে নামতে চান অর্চিষ্মান। লিগ টেবলের দ্বিতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের সংগ্রহ ২৩ পয়েন্ট। শীর্ষে রয়েছে ভবানীপুর। তবে বুধবারের ম্যাচটি নিজেদের মাঠে নয়, ইস্টবেঙ্গলকে খেলতে হবে নৈহাটি স্টেডিয়ামে।

মঙ্গলবার থেকে সিনিয়র দলের অনুশীলন শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। শহরে পা রেখেই এদিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন নতুন বিদেশি দিয়াগো জিভুলিচ। প্র্যাকটিসে নেমে পড়লেন মিডফিল্ডার রেনিয়ার ফার্নান্ডেজ। 

অন্যদিকে কলকাতা লিগের এক ম্যাচে ছয়টি লাল কার্ড দেখালেন রেফারি। মঙ্গলবার বারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রেলওয়ে এফসি ও খিদিরপুর। ম্যাচটি রেল ৫-২ গোলে জিতলেও দুই দলের ছয় ফুটবলারকে লাল কার্ড দেখালেন রেফারি দেবব্রত নস্কর। যে তালিকায় আছেন রেলের হেমব্রম ও সাহিল ঘোষ এবং খিদিরপুরের বিশ্বজিৎ ওরাঁও, শুভদীপ ঘোষ, কিরণ শেখ ও মহম্মদ তৌফিক। দুই দলেরই সুপার সিক্সের দৌড় শেষ হয়েছে আগেই।

আজ কলকাতা লিগে
ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড কলকাতা
নৈহাটি স্টেডিয়াম, দুপুর ৩.০০
নাম্বার টেন স্পোর্টস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement