shono
Advertisement
FIFA World Cup 2026

'আমি ফিটই ছিলাম', হ্যাটট্রিক করে টুখেলকে তোপ সাকার, বিশ্বকাপ শেষে ইংল্যান্ড শিবিরে গৃহযুদ্ধ?

যাঁকে আর্জেন্টিনা ম্যাচে এক মিনিটও ব্যবহার করেননি ইংল্যান্ড কোচ থমাস টুখেল, সেই বুকায়ো সাকাই ফ্রান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন।
Published By: Arpan DasPosted: 05:27 PM Jul 20, 2026Updated: 08:18 PM Jul 20, 2026

যাঁকে আর্জেন্টিনা ম্যাচে এক মিনিটও ব্যবহার করলেন না ইংল্যান্ড কোচ থমাস টুখেল, সেই বুকায়ো সাকাই ফ্রান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন।

Advertisement

এবারের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে এমবাপেদের আফ ডজন গোল দিয়ে মাঠ ছাড়ার সময় সাকা যে বার্তাটি দৃঢ়তার সঙ্গে সংবাদমাধ্যমকে দিলেন তা কার্যত টুখেলকে বিঁধতে বাধ্য। সরাসরি বলেই গেলেন, ফিট ছিলেন, এই বিশ্বকাপে (FIFA World Cup 2026) তাঁকে যদি আরও ব্যবহার করতেই ইংল্যান্ড কোচ তাহলে খুশি হতেন এই আর্সেনাল উইঙ্গার। মেসিদের বিরুদ্ধে প্রথম একাদশে না থাকলেও ফ্রান্সের বিরুদ্ধে প্রথম থেকেই শুরু করেছিলেন সাকা। গ্রুপ পর্বের ম্যাচ গুলোতে টুখেল সাকাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন। ইংল্যান্ড কোচের দাবি ছিল, সাকার অ্যাকিলেস ইস্যুর সমস্যা ছিল। এই জন্য গ্রুপ পর্বে উইংয়ে ননি মাদুয়েকেকে ব্যবহার করেছিলেন তিনি। আর আর্জেন্টিনা ম্যাচে মর্গ্যান রজার্সকে প্রথম একাদশে রেখেছিলেন। সব মিলিয়ে আটটি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচেই খেলেছেন সাকা। এরমধ্যে তিনটি ম্যাচে প্রথম একাদশে ছিলেন। বাকি পাঁচ ম্যাচে পরিবর্ত হিসাবে নেমেছিলেন।

এতে অবশ্য খুশি নন তিনি। হ্যাটট্রিক করার পর নিজের দেশের সংবাদমাধ্যমকে বলেন, "এই বিশ্বকাপে আরও বড় ভূমিকা পালন করতে পারলে খুশি হতাম। যদিও এখন আর বলে লাভ নেই অনেক দেরি হয়ে গিয়েছে। আমি ফিট। আর মাঠেই সব জবাব দিয়েছি।” এমনিতেই টুখেলকে নিয়ে সমালোচনা হচ্ছে। তার উপর সাকার বক্তব্যের পর ইংল্যান্ড কোচের উপর কিছুটা হলেও চাপ আরও বাড়বে। ফ্রান্সের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর আরও যোগ করেন, "আর্জেন্টিনার বিরুদ্ধে হয়তো আশানুরুপ ফলাফল হয়নি। তবে মাথা উঁচু করেই আগামীর দিকে এগিয়ে যেতে হবে আমাদের। হার খেলারই অঙ্গ। হারলে সমালোচনা হয়, জিতলে আবার আলোচনাও হয়। বিষয়টি হল আপনি কীভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করবেন অথবা অনুপ্রেরণা হিসাবে কাজে লাগাবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement