shono
Advertisement
Cape Verde Vozinha

'ম্যাচটা জিততেই পারতাম', বিদায়ে আফসোস ভোজিনহার, কেপ ভার্দের প্রশংসায় পঞ্চমুখ মেসিও

ম্যাচের পর মেসির সঙ্গে ছবি তোলার হুড়োহুড়ি কেপ ভার্দের ফুটবলারদের।
Published By: Arpan DasPosted: 12:47 PM Jul 04, 2026Updated: 01:08 PM Jul 04, 2026

বিশ্বকাপ থেকে বিদায় কেপ ভার্দের। আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরেও মাথা উঁচু ভোজিনহাদের। কারণ, বিশ্বজয়ীদের বিরুদ্ধে দু'বার পিছিয়ে পড়ে কামব্যাক করেছে 'ব্লু শার্কস'রা। এ যেন তাদের 'নৈতিক জয়।' খোদ লিওনেল মেসিও যেন একথাই স্বীকার করে গেলেন। আর বিদায়ে ৪০ বছর বয়সি গোলকিপার বলে যান, "আমরা গর্বিত। বিশ্বজয়ীদের বিরুদ্ধে সমানে-সমানে লড়েছি। ম্যাচটা জিততেই পারতাম।"

Advertisement

এবারই প্রথম বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে ৩-২ গোলে জয়টা মোটেই স্বস্তির নয়। মিস পাস, গা-ছাড়া মনোভাব, ডিফেন্সে ফাঁকফোকর নিয়ে দুশ্চিন্তা থাকবেই। ম্যাচের পর মেসি বলেন, "সত্যি কথা বলতে, আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। এই জন্যই ওরা স্পেন বা উরুগুয়ের কাছে হারেনি। আমরা ভেবেছিলাম গোলের পর নিজেদের ছন্দ খুঁজে পাব। কিন্তু ঘটল তার উলটো। আমরা ভালোভাবে চাপ তৈরি করতে পারিনি। যেটা ওরা পেরেছে। এটা একটা নকআউট টুর্নামেন্ট। এখানে কেউ আপনাকে জায়গা ছেড়ে দেবে না।"

তবে এই সাক্ষাৎকার আচমকাই বাধা পড়ে। কারণ, কেপ ভার্দের ফুটবলাররা মেসির সঙ্গে ছবি তুলতে চান। আর আর্জেন্তিনীয় মহাতারকাও সবার সঙ্গে হাসিমুখে ছবি তোলেন। ম্যাচের আগে কেপ ভার্দের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তাঁর দলের ফুটবলার মেসির ভক্ত। ম্যাচের পর সেটাই দেখা গেল।

গোলকিপার ভোজিনহাও বলেন, "আমরা বিশ্বজয়ীদের বিরুদ্ধে খেলেছি। সমানে-সমানে লড়েছি। ম্যাচ জেতার সুযোগও ছিল। আমরা গর্বিত। তবে মনখারাপও আছে। আমরা এভাবে ফিরতে চায়নি। কিন্তু আমরা এত প্রাপ্তির জন্য কৃতজ্ঞ। সতীর্থ, কোচ, ফেডারেশন, সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। এবার ভবিষ্যতের দিকে তাকাতে চাই। আশা করব, আমাদের তরুণ প্লেয়াররা বিশ্বের সেরা লিগগুলোতে খেলার সুযোগ পাবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement