shono
Advertisement
DR Congo

'আমাদের দেশে বাঁচাও কঠিন,' যুদ্ধবিধ্বস্ত কঙ্গোয় শান্তি ফেরাতে ফুটবলই অস্ত্র উইসাদের

৫২ বছর পর বিশ্বকাপে নেমে রীতিমতো চমকে দিয়েছে আফ্রিকার দেশটি। আটকে দিয়েছে মহাশক্তিধর পর্তুগালকে। হারিয়েছে উজবেকিস্তানকে। রাউন্ড অফ ৩২-এ প্রতিপক্ষ ইংল্যান্ড।
Published By: Arpan DasPosted: 09:17 PM Jun 29, 2026Updated: 09:17 PM Jun 29, 2026

বিশ্বকাপ কত রূপকথার জন্ম দেয়। এবার যেমন কেপ ভার্দের কীর্তি নিয়ে চর্চা চলছে। সেই তুলনায় কিছুটা চাপা পড়ে গিয়েছে ডিআর কঙ্গোর কাহিনি। তাদের গল্পও কম আকর্ষণীয় নয়। গৃহযুদ্ধে পুড়ছে দেশ, আছে ইবোলা ভাইরাসের আতঙ্ক। ৫২ বছর পর বিশ্বকাপে নেমে রীতিমতো চমকে দিয়েছে আফ্রিকার দেশটি। আটকে দিয়েছে মহাশক্তিধর পর্তুগালকে। হারিয়েছে উজবেকিস্তানকে। রাউন্ড অফ ৩২-এ ইংল্যান্ডের বিরুদ্ধে কী হবে তা তো সময়ই বলবে। সেই অভিযানে নামার আগে জীবন সংগ্রাম নিয়ে মুখ খুললেন কঙ্গোর স্ট্রাইকার ইয়োনে উইসা।

Advertisement

তিনি বলেন, "আমার দেশের অবস্থা খুব খারাপ। সেখানে বেঁচে থাকা সহজ নয়। পূর্ব কঙ্গোতে যুদ্ধ চলছে। যতবার আমরা দেশের জার্সি পরে নামি, আমরা ওদের কথা ভাবি। যখন আমরা মাঠে নামি, নিজেদের বলি, যাই হোক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে।" তাঁর সংযোজন, "আমরা শান্তি চাই। আর সমর্থকদের উদ্দেশে বলতে চাই, 'ধন্যবাদ'। কারণ আমরা অনেক দূর থেকে এসেছি। শূন্য থেকে শুরু করে এখানে এসেছি। আমরা কালো পেন দিয়ে নিজেদের গল্প লিখব। তোমাদের আরও গর্বিত করার মতো কাজ আমাদের করতে হবে।"

বহু বছর ধরে ডিআর কঙ্গো যুদ্ধবিধ্বস্ত। দেশের বিভিন্ন প্রান্তে প্রায়ই বিস্ফোরণে মৃত্যুর খবর পাওয়া যায়। ছাড় পায় না শিশু-মহিলারাও। অন্যদিকে রয়েছে ইবোলার আতঙ্ক। গত একমাসে প্রায় ১০০০ জনের বেশি আক্রান্ত। মৃত্যু ছাড়িয়েছে ২৫০-র বেশি। ক্ষুধাসূচকের একেবারে নিচের দিকে। সুখী দেশগুলোর তালিকাতেও প্রায় সবার শেষে। অতীতে যখন কঙ্গো বিশ্বকাপ খেলতে এসেছিল, সেই স্মৃতিও সুখের হয়নি। ৫২ বছর আগে যখন তারা প্রথম বিশ্বকাপ খেলেছিল, তখন দেশটার নাম ছিল জাইরে। ৩ ম্যাচে ৯ গোল হজম করেছিল। এর মধ্যে যুগোশ্লাভিয়া দিয়েছিল ৯ গোল। কোনও গোল করতে পারেনি। এবার ৩ ম্যাচে ৪ গোল দিয়ে নকআউটে। ৩ গোল দিয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার উইসা।

তাঁর জীবনের গল্পও কম নাটকীয় নয়। পাঁচ বছর আগের জুলাই মাসে ভয়াবহ অ্যাসিড হামলা হয়েছিল তাঁর উপর। প্রায় অন্ধ হতে বসেছিলেন। এমনকী তাঁর মেয়েকেও অপহরণের চেষ্টা চালায়। কিন্তু স্বপ্ন পুড়ে যায়নি। তাঁর গোলেই স্বপ্ন দেখছে ইবোলা মহামারিতে দীর্ঘদিন ধরে সংকটে থাকা ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement