shono
Advertisement
Lionel Messi

'তোমার কান্না আমাদেরও...', সত্যিই কি অবসর নিচ্ছেন মেসি? আর্জেন্টিনা ফেডারেশনের পোস্টে জল্পনা

ফাইনালে মাঠ ছাড়ার সময় ছিলেন মেসি ছিলেন নীরব। চোখে জল, মুখে কোনও কথা নেই। সাংবাদিক সম্মেলনেও হাজির হননি লিওনেল মেসি।
Published By: Prasenjit DuttaPosted: 09:11 AM Jul 20, 2026Updated: 04:14 PM Jul 20, 2026

ফাইনালে হতাশ করলেন লিও মেসি (Lionel Messi)। যেমনটা করল আর্জেন্টিনাও। কার্যত একপেশে ম্যাচে হারতে হয় 'লা আলবিসেলেস্তে'কে। ফাইনালে মাঠ ছাড়ার সময় ছিলেন মেসি ছিলেন নীরব। চোখে জল, মুখে কোনও কথা নেই। সাংবাদিক সম্মেলনেও হাজির হননি লিওনেল মেসি। সেই থেকেই জল্পনা, আর্জেন্টিনার জার্সিতে কি এটাই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ? যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি মেসি। তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের আবেগঘন পোস্ট নতুন করে সেই জল্পনাকে উসকে দিয়েছে।

Advertisement

সোশাল মিডিয়ায় পোস্টে দেখা যায়, গলায় রানার্স-আপের পদক ঝুলিয়ে, কোমরে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন মেসি। তাঁর চোখে স্পষ্ট জল। ছবির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল সংস্থা লিখেছে, 'অধিনায়ক, তোমার কান্না আমাদেরও কাঁদায়। তুমি আমাদের জীবনের সেরা আনন্দ দিয়েছ। তোমার নিষ্ঠা, জাদু এবং দেশের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইকে সেলাম। তোমাকে সারা জীবন ভালোবাসব, লিও। সব কিছুর জন্য ধন্যবাদ।'

ফুটবল সংস্থার এই বার্তাকে ঘিরেই শুরু হয়েছে জোর আলোচনা। অনেকের মতে, এই পোস্টে যেন মেসির আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানারই ইঙ্গিত রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা এখনও আসেনি। এদিকে আরেকটি সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। সূত্রের খবর, আর্জেন্টিনার মাটিতে একটি বিশেষ প্রীতি ম্যাচের আয়োজন করা হতে পারে। সেই ম্যাচেই দেশের সমর্থকদের সামনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মেসি। তবে এ বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।

ফাইনালের পর মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ। তিনি বলেন, “এখন ওর ৩৯ বছর বয়স। অবিশ্বাস্য। ওর থেকে আমি নতুন কিছু আর বার করতে পারব না। আগেও বলেছি, আজও বলছি, মেসি যত দিন চাইবে তত দিন খেলতে পারে। সমর্থক, সতীর্থ, সবাই ওর পাশে থাকবে। ও যা অর্জন করেছে, নিঃসন্দেহে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার।” এখন দেখার, অবসর নিয়ে কিছু বলেন কি না লিও। পাশাপাশি এ কথাও শোনা যাচ্ছে, মেসিকে ফেয়ারওয়েল দিতে আর্জেন্টিনার মাটিতে কোনও প্রীতি ম্যাচ আয়োজিত হতে পারে। যদিও সবকিছুই জল্পনার স্তরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement