shono
Advertisement
Wataru Endo FIFA World Cup 2026

বিশ্বকাপ অভিযান শুরুর আগেই আচমকা অবসর অধিনায়কের, মহাফাঁপরে জাপান, হলটা কী?

প্রথম ম্যাচের আগে ‘সামুরাই ব্লু’দের নতুন অধিনায়ক বেছে নিতে হবে। প্রশ্ন হল, কেন হঠাৎ করে সরে দাঁড়ালেন তিনি?
Published By: Prasenjit DuttaPosted: 12:45 PM Jun 12, 2026Updated: 04:54 PM Jun 12, 2026

হলিউডি মেজাজে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। তবে শুরুর দিনই আচমকাই অবসর ঘোষণা করেছেন জাপান অধিনায়ক ওয়াটারু এনডো (Wataru Endo)। ফলে প্রথম ম্যাচের আগে ‘সামুরাই ব্লু’দের নতুন অধিনায়ক বেছে নিতে হবে। প্রশ্ন হল, কেন হঠাৎ করে সরে দাঁড়ালেন তিনি?

Advertisement

লিভারপুলের ৩৩ বছরের মিডফিল্ডার চোটের কারণে ছিটকে গিয়েছেন। গত ফেব্রুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন। সেই চোট এখনও সেরে ওঠেনি। তবুও বিশ্বকাপের দলে তাদের অধিনায়ক এনডোকে রেখেছিল জাপান। কিন্তু বিধি বাম! এই মুহূর্তে তাঁর যা চোটের হাল, তাতে বিশ্বকাপ খেলা অসম্ভব। সেই হতাশা থেকেই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছি। চোট কাটিয়ে উঠতে যা যা করার দরকার, সব করেছি। তাই কোনও আফসোস নেই। তবে কিছুটা হলেও হতাশা রয়েছে। কাতার বিশ্বকাপের পর আমরা যেভাবে উন্নত করেছি, তার জন্য গর্বিত। গত বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলাম। সকলে বিশ্বজয়ের স্বপ্নকে সফল করতে চেয়েছিলাম। আমাদের দল দুর্দান্ত। আমার বিশ্বাস, ওরা দারুণ খেলবে। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠবে।'

এনডোর সংযোজন, 'ওরা এমন কিছু উপহার দেবে, যা জাপানি সমর্থকরা আগে কখনও দেখেননি। এই বিশ্বাস রয়েছে। বিশ্বকাপ খেলতে পারব না বলে জাতীয় দল থেকেও অবসর নিচ্ছি। আজ থেকে আমি জাপানের জাতীয় দলের সমর্থক। জাপান নিশ্চয়ই একদিন বিশ্বচ্যাম্পিয়ন হবে। এই বিশ্বাস থেকেই সমর্থন করে যাব।' উল্লেখ্য, চোট পাওয়ার পর অস্ত্রোপচার হয়েছিল এনডোর। এরপর অনুশীলনও শুরু করেন। ৩১ মে আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠেও নেমেছিলেন। কিন্তু সেই ম্যাচেই অস্বস্তি অনুভব করেন। এরপর মেডিক্যাল স্টাফরা চোট পরীক্ষা করার পর বুঝতে পারেন, বিশ্বকাপে নামা তাঁর পক্ষে সম্ভব নয়। সেই কারণেই কোনও ঝুঁকি নিতে চাননি তাঁরা। এই আঘাত মেনে নিতে পারেননি। তাই বিশ্বকাপে দল নামার আগেই সরে দাঁড়ালেন এনডো। ১৫ জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement