shono
Advertisement
FIFA World Cup 2026 Round of 32 full schedule

কঠিন লড়াই ব্রাজিল-পর্তুগালের, চ্যালেঞ্জের মুখে আর কোন দেশ? দেখুন রাউন্ড অফ ৩২-এর পূর্ণ সূচি

এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হচ্ছে ১৬টি দলের। ছিটকে গিয়েছে দু'বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। দুর্ভাগ্যজনকভাবে নকআউটে খেলা হচ্ছে না ইরানের।
Published By: Subhajit MandalPosted: 10:26 AM Jun 28, 2026Updated: 11:18 AM Jun 28, 2026

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। প্রথমবার ৪৮ দেশের বিশ্বকাপ। অনেকেই ধারণা করেছিলেন, হয়তো বেশি দল সুযোগ পাওয়ায় বহু একপেশে ম্যাচ দেখতে হবে। কিন্তু গ্রুপ পর্বের শেষে দেখা যাচ্ছে, তেমন কিছু হয়নি। একটা-দুটো ম্যাচ বাদ দিলে তথাকথিত ছোট দলগুলির প্রায় সবাই নিজেদের সেরাটা দিয়েছে। এবং চমকপ্রদ ভাবে এমন কিছু দেশ নকআউট পর্বে চলে গিয়েছে, যা বহু ফুটবলপ্রেমীই ভাবতে পারেননি।

Advertisement

এবার যেমন ইতিহাস গড়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপের নকআউটে খেলবে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দেও উঠে পড়েছে নকআউটে। আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। অন্য তথাকথিত ছোট দলের মধ্যে চমক দিয়েছে আয়োজক কানাডা, কঙ্গো, বসনিয়া, অস্ট্রেলিয়া, আলজেরিয়ার মতো দেশ।

শেষ ৩২-এ মোটামুটিভাবে বেশিরভাগ ফেভারিট দলই সহজ প্রতিপক্ষ পেয়েছে। একমাত্র পর্তুগালকে লড়তে হবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। কঠিন লড়াই ব্রাজিলেরও। এশিয়ার শক্তিধর দেশ জাপানের বিরুদ্ধে লড়তে হবে তাদের। এছাড়া স্পেন বনাম অস্ট্রিয়া, নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচগুলি বেশ চ্যালেঞ্জিং। জার্মানিকে বেগ দিতে পারে প্যারাগুয়ে, ফ্রান্সের সামনে সুইডেন। বেলজিয়াম-সেনেগাল ম্যাচও জমজমাট হতে পারে।

রাউন্ড অফ ৩২-এর সূচি:

  • দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা (২৮ জুন, রাত ১২:৩০, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)
  • ব্রাজিল বনাম জাপান (২৯ জুন, রাত ১০:৩০, হিউস্টন স্টেডিয়াম)
  • জার্মানি বনাম প্যারাগুয়ে (২৯ জুন, রাত ২, বস্টন স্টেডিয়াম)
  • নেদারল্যান্ডস বনাম মরক্কো (৩০ জুন, সকাল ৬:৩০, এস্তাদিও মন্টেরে)
  • আইভরি কোস্ট বনাম নরওয়ে (৩০ জুন, রাত ১০:৩০, ডালাস স্টেডিয়াম)
  • ফ্রান্স বনাম সুইডেন (৩০ জুন, রাত ২:৩০, নিউ জার্সি স্টেডিয়াম)
  • মেক্সিকো বনাম ইকুয়েডর (১ জুলাই, ভোর ৬:৩০, মেক্সিকো সিটি স্টেডিয়াম)
  • ইংল্যান্ড বনাম বনাম কঙ্গো (১ জুলাই রাত ৯:৩০ আটালান্টা স্টেডিয়াম)
  • বেলজিয়াম বনাম সেনেগাল (১ জুলাই রাত ১:৩০, সিয়াটেল স্টেডিয়াম)
  • আমেরিকা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা (২ জুলাই, ভোর ৫:৩০, সান ফ্রান্সিসকো স্টেডিয়াম)
  • স্পেন বনাম অস্ট্রিয়া (২ জুলাই রাত ১২:৩০, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)
  • পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া (৩ জুলাই ভোর ৪.৩০ টরন্টো স্টেডিয়াম)
  • সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া (৩ জুলাই সকাল ৮:৩০, বিসি প্লেস ভ্যানকুভার)
  • অস্ট্রেলিয়া বনাম মিশর (৩ জুলাই, রাত ১১:৩০, ডালাস স্টেডিয়াম)
  • আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (৪ জুলাই, ভোর ৩:৩০, মায়ামি স্টেডিয়াম)
  • কলম্বিয়া বনাম ঘানা (৪ জুলাই সকাল ৭টা কানসাস সিটি স্টেডিয়াম)

এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হচ্ছে ১৬টি দলের। খানিকটা অঘটন ঘটিয়ে ছিটকে গিয়েছে দু'বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এছাড়া দুর্ভাগ্যজনকভাবে নকআউটে খেলা হচ্ছে না ইরানের। আর যে দলগুলি ছিটকে গেল, সেগুলি হল স্কটল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, তিউনিসিয়া, কাতার, পানামা, উজবেকিস্তান, হাইতি, জর্ডন, ইরাক, সৌদি আরব, কুরাসাও এবং নিউজিল্যান্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement