shono
Advertisement
Lionel Messi

আগের মতোই সবটা উপভোগ করছি, চোট সারানো মেসির বার্তায় স্বস্তিতে আর্জেন্টিনা

FIFA World Cup 2026: এই মুহূর্তে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড দখলে রয়েছে মেসির। বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। এমনকী আর চার গোল করলেই বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ঢুকে পড়বেন তিনি।
Published By: Subhajit MandalPosted: 02:23 PM Jun 11, 2026Updated: 03:11 PM Jun 11, 2026

তিনি মাঠে নামলেন। শুধু মাঠে নামাই নয়, সহজাতভাবে গোল করে বিশ্বকাপের আগে নিজের উপস্থিতি জানান দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে জানালেন, প্রতিটি মুহূর্তে উপভোগ করছেন আগের মতোই।

Advertisement

আগে থেকেই ঠিক ছিল, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি অযথা ঝুঁকি নেবেন না দলের সেরা তারকাকে নিয়ে। স্বাভাবিকভাবেই আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মেসিকে প্রথম একাদশেই রাখেননি তিনি। কিন্তু ৬৯ মিনিটে পরিবর্ত হিসাবে নামার ১১৮ সেকেন্ডের মাথায় যখন পেনাল্টি থেকে গোল পেলেন, তখন তাঁর সমর্থকরা অন্তত নিশ্চিত হলেন, এবারের বিশ্বকাপেও (FIFA World Cup 2026) মেসিকে সেরা ফর্মে দেখা যাবে। মেসির দলও ম্যাচ জিতল ৩-০ গোলে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং গুলের্মো ওচোয়ার মতো মেসিও ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। গতবারের ধারাবাহিকতা এবারও বজায় থাকবে বলে আশ্বাস দিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

আরও নিশ্চিত হওয়া গেল, যখন ম্যাচ শেষে মেসি জানিয়ে দিলেন, এবারের বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দারুণভাবে উপভোগ করছেন তিনি। মেসি গত মাসে ইন্টার মায়ামির হয়ে পেশীতে চোট পাওয়ার পর যে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল, আপাতত তাঁরা চিন্তামুক্ত হলেন। মেসি নিজের চোটের শঙ্কা আপাতত উড়িয়ে দেওয়ায়। প্রস্তুতি ম্যাচে গোল করার পর তিনি বলেন, "আমি খুশি, প্রতিটি মুহূর্তে উপভোগ করছি আগের মতোই। খুব ভালো লাগছে। এখানে আসার পর থেকেই সামান্য অস্বস্তিতে ছিলাম চোটের জন্য। তাই খেলার জন্য মুখিয়ে ছিলাম। উদ্বোধনী ম্যাচের আগে আমাদের সবাইকে ফিট করে তুলতে এখনও হাতে এক সপ্তাহ সময় রয়েছে।"

এবারের বিশ্বকাপে নামার সঙ্গে সঙ্গেই তাঁর নামের পাশে লেখা হয়ে যাবে ষষ্ঠ বিশ্বকাপ খেলা ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং গুলের্মো ওচোয়ার মতো মেসিও ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। গতবারের ধারাবাহিকতা এবারও বজায় থাকবে বলে আশ্বাস দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি আরও যোগ করেন, "আমরা সবসময় যেভাবে এগিয়েছি, এবারও ঠিক সেভাবেই নিজেদের উজাড় করে দেব। সেরাটা দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। প্রতিপক্ষের আমাদের হারানো কঠিন হবে। আমরা যথেষ্টই লড়াকু দল।"

এই মুহূর্তে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড দখলে রয়েছে মেসির। বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। এমনকী আর চার গোল করলেই বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ঢুকে পড়বেন তিনি। এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট ১৩ গোল রয়েছে তাঁর। গত বিশ্বকাপে আর্জেন্টিনার মোট ১৫ গোলের মধ্যে ১০ গোলেই তাঁর অবদান ছিল। এবারও তাঁর থেকে সেই ক্ষুরধার পারফরম্যান্সই আশা করছেন মেসি-অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement