shono
Advertisement
FIFA World Cup 2026

শূন্য হাতে মেসি, বিশ্বকাপের সেরার পুরস্কার মঞ্চে স্পেনের দাপট কে কী পেলেন?

চ্যাম্পিয়ন হয়ে স্পেন কত টাকা পেল, অন্যদের প্রাপ্য অর্থের পরিমাণটাই বা কত?
Published By: Subhajit MandalPosted: 06:05 AM Jul 20, 2026Updated: 06:49 AM Jul 20, 2026

১৬ বছর পর বিশ্বজয় স্পেনের (Spain)। দ্বিতীয়বার বিশ্বজয়ের খেতাব পেল লা রোহা। লামিনে ইয়ামাল, পাও কুবারসি, দানি ওলমো, ফেরান তোরেসদের প্রাণোচ্ছ্বল স্পেন যোগ্য দল হিসাবেই চ্যাম্পিয়ন হল। ফাইনালে (FIFA World Cup 2026 Final) হতাশ করলেন লিও মেসি। যেমনটা করল আর্জেন্টিনাও। কার্যত একপেশে ম্যাচে হারতে হল মেসিদের।

Advertisement

কিন্তু চ্যাম্পিয়ন দল কত টাকা পেল? এ বছর টুর্নামেন্টের শুরুর আগে খানিকটা চাপে পড়েই পুরস্কারমূল্য প্রায় ৫০ শতাংশ বাড়িয়েছিল ফিফা। নয়া নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দল স্পেন পাচ্ছে ৪৮৩ কোটি টাকা। রানার্স আপ আর্জেন্টিনা বেশ খানিকটা পিছিয়ে। তাঁদের প্রাপ্য অর্থমূল্য ৩১৮ কোটি। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড অবশ্য খুব একটা পিছিয়ে নেই। তাঁদের প্রাপ্য অর্থ ভারতীয় ২৮০ কোটি টাকা। চতুর্থ স্থানাধিকারি ফ্রান্স পাচ্ছে ২৬০ কোটি টাকা।

বিশ্বকাপে পুরস্কারের তালিকা।

এ ছাড়া কোয়ার্টার ফাইনালে হারা চার দলের প্রত্যেকে ১৮৩ কোটি টাকা করে। প্রি-কোয়ার্টার ফাইনালে হারা ৮টি দল পাবে ১৪৪ কোটি টাকা করে। এছাড়া রাউন্ড অফ ৩২-তে যে ১৬টি দল ছিটকে গিয়েছে প্রতিটি দল পাবে ১০৫ কোটি টাকা করে। গ্রুপ পর্বে অংশ নেওয়া দলগুলি পাবে ৮৬ কোটি টাকা করে।

এদিকে বিশ্বকাপের ফাইনালের পর টুর্নামেন্টের সেরাদের যে পুরস্কার দেওয়া হল তাতে প্রত্যাশিতভাবেই দাপট থাকল স্প্যানিশ আর্মাডার। স্পেনের অধিনায়ক রদ্রি কোনও গোল না করলে টুর্নামেন্টের সেরার খেতাব পেলেন। তিনি অবশ্য এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি পাসের রেকর্ড গড়েছেন। সেরা উদীয়মান ফুটবলার হলেন স্পেনেরই পাউ কুবারসি। মাত্র ১৮ বছর বয়সি এই ডিফেন্ডারকে গোটা বিশ্বকাপে রক্ষণে যেমন অভেদ্য মনে হয়েছে, তেমনই আক্রমণে সাহায্য করেছেন ইয়ামালদের। সেরা গোলরক্ষকের পুরস্কারটি গিয়েছে উনাই সিমনের হাতে। গোটা বিশ্বকাপে মাত্র একটি গোল হজম করেছেন তিনি। সেটার কৃতিত্ব অবশ্য অনেকটাই স্প্যানিশ রক্ষণের। সর্বোচ্চ গোলদাতা হয়ে সোনার বুটটি জিতে নিলেন কিলিয়ান এমবাপে। তিনি বিশ্বকাপে ১০ গোল দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement