shono
Advertisement

বিশ্বকাপে বিশ্রী পারফরম্যান্স দলের, প্রাণনাশের হুমকি পেয়ে দেশ ছেড়ে পালালেন কোচ

বিশ্বকাপ থেকে দল ফেরার পরই সরকারের তরফে ঘোষণা করা হয়েছে এই ব্যর্থতার তদন্ত হবে। তার পর থেকেই চাপে রয়েছেন কোচ।
Published By: Subhajit MandalPosted: 12:32 PM Jul 04, 2026Updated: 12:43 PM Jul 04, 2026

শেষপর্যন্ত প্রাণনাশের হুমকি পেয়ে আর দেশে থাকতে ভরসা পেলেন না দক্ষিণ কোরিয়ার কোচ হং মুয়াং বো। বিশ্বকাপ থেকে ব্যর্থতা নিয়ে দেশে ফেরার দুই দিনের মধ্যেই ফের লস অ্যাঞ্জেলস পালিয়ে গেলেন কোরিয়ান কোচ। এই ব্যর্থতার জন্য দলের অভ্যন্তরীণ সমস্যার কথা স্বীকার না করে ফুটবল কোরিয়ান ফুটবলপ্রেমীরা দায়ী করছেন বো-কেই। দলের অভ্যন্তরীণ সমস্যার অভিযোগও উঠছে।

Advertisement

দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ থেকে ফেরার পরই সরকারের তরফে ঘোষণা করা হয়েছে এই ব্যর্থতার তদন্ত হবে। তার পর থেকেই চাপে রয়েছেন বো। ইতিমধ্যেই তিনি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই পদত্যাগ করেছেন বলে শোনা গিয়েছে। দল যেদিন দেশে ফিরেছিল সেদিন কোচ-ফুটবলারদের নামেও শ্লোগান দিয়েছেন সেদেশের ফুটবলপ্রেমীরা। তখন থেকেই জাতীয় কোচের পদত্যাগ চেয়ে স্লোগান দিয়েছেন তারা।

দক্ষিণ কোরিয়ার কোচ। ফাইল ছবি।

তখন থেকেই সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছিলেন বো। কিন্তু এদিন দেশ ছাড়ার সময় এয়ারপোর্টে সাংবাদিকদের কাছে ধরা পড়ে যান ৫৭ বছর বয়সি বো। এবারের বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল দক্ষিণ কোরিয়া। চেক রিপাবলিকের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছিল তাঁরা। কিন্তু তার পরের দুটো ম্যাচ আর জয়ের মুখ দেখতে পারেনি কোরিয়ানরা। শেষমেশ গ্রুপের বেড়া টপকাতে পারেনি এশিয়ার অন্যতম শক্তিধর দেশ। দেশ ছেড়ে পালানোর পথে কোচ বলে গেলেন, "আমারও অনেক কিছু বলার আছে। কিন্তু এখন বলার মতো পরিস্থিতি নেই। হয়তো কোনও এক দিন সেটা প্রকাশ্যে আসবে।"

আসলে এবার বিশ্বকাপের আগে দক্ষিণ কোরিয়া দলের অন্দরে যে সমস্যা তৈরি হয়েছিল, সেটা ওপেন সিক্রেট। কোচের কাজের ধরন দলের সিনিয়র ফুটবলারদের অনেকের পছন্দ হয়নি। এমনকী, দক্ষিণ কোরিয়া ফুটবল দলের সবচেয়ে বড় প্রতিভা সং হিউন মিনের সঙ্গেও ঝামেলা হয় কোচ বো-র। সেকারণেই এখন তিনি ন্যাশনাল ভিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement