shono
Advertisement
FIFA World Cup 2026

'ফিফার গ্যারান্টি পেলে খেলব', ট্রাম্পের দেশে বিশ্বকাপ নিয়ে সুর নরম ইরানের

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। এখনও জানা গেল না, ইরান আদৌ বিশ্বকাপে খেলবে কিনা। এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশগ্রহণের আগে এবার ফিফার কাছ থেকে বিশেষ নিশ্চয়তা চাইল ইরান ফুটবল ফেডারেশন।
Published By: Prasenjit DuttaPosted: 06:22 PM May 07, 2026Updated: 07:09 PM May 07, 2026

ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতে আর বেশি দেরি নেই। এখনও জানা গেল না, ইরান আদৌ বিশ্বকাপে খেলবে কিনা। এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশগ্রহণের আগে এবার ফিফার কাছ থেকে বিশেষ নিশ্চয়তা চাইল ইরান ফুটবল ফেডারেশন। আমেরিকায় টুর্নামেন্ট চলাকালীন ইরান দল এবং প্রতিনিধিদের সঙ্গে সম্মানজনক আচরণ করা হবে, এই গ্যারান্টি পেলে তবেই বিশ্বকাপ খেলা নিয়ে সবুজ সংকেত দেবে তারা, সাফ জানিয়ে দিলেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।

Advertisement

এক বিবৃতিতে তাজ জানান, খুব শীঘ্রই ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানে ইরানের দাবিগুলি তুলে ধরা হবে। সম্প্রতি কানাডা সরকার মেহদি তাজকে সে দেশে প্রবেশের অনুমতি দেয়নি। অতীতে তাঁর সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি’র সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কানাডা সরকার জানায়, ২০২৪ সালে আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করার পর ওই বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয় না।'

এক বিবৃতিতে তাজ জানান, খুব শীঘ্রই ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানে ইরানের দাবিগুলি তুলে ধরা হবে। সম্প্রতি কানাডা সরকার মেহদি তাজকে সে দেশে প্রবেশের অনুমতি দেয়নি। 

আমেরিকান রাজনীতিবিদ মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ফুটবলারদের অংশগ্রহণে ওয়াশিংটনের আপত্তি নেই। তবে তিনি বলেন, “আইআরজিসি’র সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কাউকে খেলোয়াড়দের সঙ্গে আসতে দেওয়া হবে না।” প্রসঙ্গত, আমেরিকাও আইআরজিসি’কে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে। এরপর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এই প্রসঙ্গে মেহদি তাজ বলেন, “আমরা ফিফার কাছে আমাদের দাবিগুলো তুলে ধরব। যদি তারা নিশ্চয়তা দিতে পারে, তাহলে অবশ্যই আমরা বিশ্বকাপে অংশ নেব। কিন্তু কোনও রকম নিরাপত্তা বা সম্মানের গ্যারান্টি না থাকলে আমাদের অপমান করার অধিকার কারও নেই। পরিস্থিতি এমনই থাকলে আমরা অন্য সিদ্ধান্তও নিতে পারি।”

গ্রুপ ‘জি’-তে রয়েছে ইরান। তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশ্র এবং নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী, ইরানের তিনটি গ্রুপ ম্যাচের মধ্যে দু’টি হবে লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। 

তাজের বক্তব্যকে সমর্থন করেছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এসমাইল বাঘাই-ও। তাঁর দাবি, ফিফার নিয়ম অনুযায়ী আয়োজক দেশের দায়িত্ব রাজনৈতিক পরিচয় ছাড়া আমাদের ফুটবলারদের ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা। আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই হওয়ার কথা আমেরিকায়। ইরান ইতিমধ্যেই এশিয়ান বাছাইপর্বে গ্রুপ শীর্ষে থেকে টানা চতুর্থবার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। তারা রয়েছে গ্রুপ ‘জি’-তে, যেখানে প্রতিপক্ষ বেলজিয়াম, মিশ্র এবং নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী, ইরানের তিনটি গ্রুপ ম্যাচের মধ্যে দু’টি হবে লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। তবে ইরানের অংশগ্রহণ ঘিরে বিতর্কও রয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচ অন্যত্র সরানোর অনুরোধ জানালেও তা নাকচ করে দিয়েছে ফিফা। তারা জানিয়েছে, নির্ধারিত সূচিই বহাল থাকবে।

এদিকে বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করে দিয়েছে ইরান। চলতি সপ্তাহেই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হতে পারে। পরে প্রস্তুতি শিবির শেষে সেখান থেকে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপ শুরুর দু’সপ্তাহ আগে আমেরিকায় পৌঁছবে ইরান দল। ১৫ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement