shono
Advertisement
Suvendu Adhikari on East Bengal Win

'গোটা বিশ্বের লাল-হলুদ ভক্তদের জন্য ঐতিহাসিক দিন', চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা শুভেন্দুর

লাল-হলুদকে অভিনন্দন জানানোর পাশাপাশি মোহনবাগানকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি শুভেন্দু অধিকারী।
Published By: Sulaya SinghaPosted: 11:12 PM May 21, 2026Updated: 11:47 PM May 21, 2026

২২ বছরের বুক চাপা যন্ত্রণা থেকে অবশেষে মিলল মুক্তি। লক্ষ্মীবারে লক্ষ্মী এল ইস্টবেঙ্গলের ঘরে। প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন লাল-হলুদ ব্রিগেড। দাঁতে দাঁত চেপে দীর্ঘ লড়াইয়ের পর এর চেয়ে ভালো উপহার আর কী-ই বা হতে পারে। আর এই ঐতিহাসিক জয়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on East Bengal Win)।

Advertisement

এদিন কানায় কানায় পূর্ণ কিশোর ভারতী স্টেডিয়ামে ছিল ইস্টবেঙ্গলের (East Bengal) ফাইনাল ল্যাপ। যেখানে শুরুতে গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে স্বমহিমায় ঘুরে দাঁড়ান মিগুয়েলরা। ২-১ গোলে ম্যাচ জিতে খেতাব নিশ্চিত করে ফেলে অস্কার বাহিনী। ২২ বছর পর দেশের এক নম্বর লিগ জয়ের স্বপ্নপূরণ ইস্টবেঙ্গলের। ভক্তদের বাঁধনছাড়া উচ্ছ্বাসের ছবিটা ধরা পড়ল ম্যাচের পর। এই মাহেন্দ্রক্ষণের জন্যই তো অপেক্ষা করেছিলেন তাঁরা। এই রাত শুধুই আনন্দের, সেলিব্রেশনের, তৃপ্ত হওয়ার। আর সেই ভক্তদেরই তাই এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি লেখেন, 'ঐতিহাসিক জয়। ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন। অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তটা গোটা বাংলা তথা গোটা বিশ্বের লাল-হলুদ সমর্থকদের জন্য ঐতিহাসিক। বাংলার ফুটবল ঐতিহ্যকে প্রকৃত জানাল ইস্টবেঙ্গল। খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট প্রমাণ করে দিয়েছে, কঠোর পরিশ্রম আর আত্মত্যাগের ফল কী হয়।'

তিনি লেখেন, 'ঐতিহাসিক জয়। ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন। অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তটা গোটা বাংলা তথা গোটা বিশ্বের লাল-হলুদ সমর্থকদের জন্য ঐতিহাসিক। বাংলার ফুটবল ঐতিহ্যকে প্রকৃত জানাল ইস্টবেঙ্গল। খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট প্রমাণ করে দিয়েছে, কঠোর পরিশ্রম আর আত্মত্যাগের ফল কী হয়।' লাল-হলুদকে অভিনন্দন জানানোর পাশাপাশি মোহনবাগানকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিনই ২-১ গোলে দিল্লিকে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে লোবেরার ছেলেরা। শুভেন্দু লেখেন, 'মোহনবাগানকেও অনেক শুভেচ্ছা দ্বিতীয় হিসেবে শেষ করার জন্য। ইস্টবেঙ্গলের সঙ্গে একই পয়েন্ট পেয়ে শেষ করেছে তারা। শুধু গোল পার্থক্যে পিছিয়ে ছিল।' এরপরই যোগ করেন, 'বাংলা আর ফুটবল সমার্থক। দু'টো দলই আজ আমাদের গর্বিত করেছে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement