shono
Advertisement
Liverpool

৫৭,০০০ কোটিতে বিক্রি হচ্ছে লিভারপুল! আমাজন-ফেসবুক প্রতিষ্ঠাতার সঙ্গে ক্রেতা এক ভারতীয়ও

কে এই ভারতীয় ব্যবসায়ী?
Published By: Arpan DasPosted: 04:49 PM Aug 11, 2026Updated: 04:49 PM Aug 11, 2026

বিক্রি হয়ে যাচ্ছে লিভারপুল ফুটবল ক্লাব। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব কেনার দৌড়ে এক ভারতীয় ব্যবসায়ীও আছেন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোস, ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা এডুয়ার্ডো সাভেরিনের সঙ্গে লিভারপুল কিনছেন ব্যবসায়ী অমিত ভাটিয়া। যিনি কোটিপতি শিল্পপতি লক্ষ্মী মিত্তালের জামাই। কত দামে 'দ্য রেডস' বিক্রি হচ্ছে জানেন?

Advertisement

২০১০ সালে লিভারপুল কিনেছিল ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। গত ১৬ বছরে ইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ-সহ প্রায় সব ট্রফিই জিতেছে তারা। জুর্গেন ক্লপের অধীনে কার্যত অপ্রতিরোধ্য দল গড়ে তুলেছিল। তবে এফএসজি'কে নিয়ে একটা অভিযোগ ছিল যে, তারা যথেষ্ট অর্থ ব্যয় করত না। এবার লিভারপুলের মালিকানা বদল হতে চলেছে। তবে পুরো মালিকানা নয়। এক-তৃতীয়াংশ মালিকানা কিনতে চলেছে তিন ব্যবসায়ীর জোট। যেখানে আছেন বেজোস, সাভেরিন ও অমিত।

ইংরেজ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, চলতি সপ্তাহেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। অন্য একটি সূত্র মারফৎ খবর, আগামী সপ্তাহে চুক্তি হতে পারে। জানা গিয়েছে, ৪.৪ বিলিয়ন পাউন্ডে লিভারপুলের একাংশ বিক্রি হয়ে যেতে পারে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৫৭ হাজার কোটি টাকা। যা ফুটবল বিশ্বের অন্যতম ধনী চুক্তি হতে চলেছে। যার নেতৃত্বে থাকবেন অমিত।

বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ২০৭ বিলিয়ন পাউন্ড। সাভেরিনের সম্পত্তি ২৩.৭ বিলিয়ন পাউন্ড। অন্যদিকে ৪৬ বছর বয়সি ব্রিটিশ-ভারতীয় অমিত ভাটিয়া গত ২০ বছর ধরে ব্যবসা করছেন। ২০১৩ সালে 'হোপ কনস্ট্রাকশন মেটেরিয়াল' প্রতিষ্ঠা করেন। এর আগে, ২০০৭ সালে কুইন্স পার্ক রেজান্স ক্লাবের যৌথ মালিকানাও ছিল অমিতের অধীনে। ২০০৪ সালে লক্ষ্মী মিত্তালের কন্যা বনিশার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিভিন্ন সূত্রে খবর, অমিতের মোট সম্পত্তির পরিমাণ ২৩ বিলিয়ন ডলার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement