shono
Advertisement
Mohammedan SC

কেউ স্পনসর আনতে পারলে পদ ছাড়তে আপত্তি নেই, বার্তা মহামেডান কর্তা আমিরুদ্দিনের

মহামেডান ক্লাবের বর্তমান কর্তদের নিয়ে ক্ষোভ রয়েছে সমর্থকদের মধ্যে। কিছুদিন ধরেই ক্লাব চত্ত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ দাবি করছেন কর্তাদের।
Published By: Subhajit MandalPosted: 02:10 PM Jun 01, 2026Updated: 02:10 PM Jun 01, 2026

মহামেডান ক্লাবের বর্তমান কর্তদের নিয়ে ক্ষোভ রয়েছে সমর্থকদের মধ্যে। কিছুদিন ধরেই ক্লাব চত্ত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ দাবি করছেন কর্তাদের। এমনকী কয়েক দিন আগেই ক্লাবে তালা ঝুলিয়ে দিয়েছিলেন সাদা-কালো সমর্থকরা। এমন পরিস্থিতিতে ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি সরাসরি জানিয়ে দিয়েছেন, মহামেডানের স্বার্থে সভাপতির পদ আঁকড়ে থাকতে চান না তিনি। কেউ যদি কঠিন সময়ে ইনভেস্টর এনে দিতে পারেন, তাহলে সভাপতির পদ ছেড়ে দিতে সমস্যা নেই তাঁর।

Advertisement

রবিবার মহামেডান সভাপতি আমিরুদ্দিন বলেন, "এই কঠিন সময়ে কেউ যদি ইনভেস্টর নিয়ে আসেন, আর বলেন, তাঁর সভাপতির পদ প্রয়োজন। সেক্ষেত্রে আমি ক্লাবের স্বার্থে সভাপতি পদ ছেড়ে দেব।” কিছুদিন আগেই মহামেডান কর্তাদের তরফে দুই বিধায়ক নওশাদ সিদ্দিকি ও হুমায়ুন কবিরের কাছে চিঠি পাঠানো হয়। তাঁদের কাছে যদি ইনভেস্টর সংক্রান্ত কোনও পরিকল্পনা থাকে, তাহলে ক্লাবের কাছে তাঁরা যেন সেই পরিকল্পনা নিয়ে আসেন। চিঠি পাঠানো হয় বাঙ্কারহিল কর্ত দীপককুমার সিংয়ের কাছেও।

সদ্য শেষ হওয়া মরশুমে মহামেডানের পারফরম্যান্স জঘন্য। নিজস্ব চিত্র।

সেই চিঠির পর আর কোনও বার্তা দেননি মহামেডান কর্তারা। এদিন এই বিষয়েও বর্তমান সভাপতি বলেন, "আমি এই বিষয়টা দেখছি না। দেখছেন ট্রাস্টি, কার্যকরী সভাপতি আর সচিব। আমি ওদের বলে দিয়েছি, কেউ যদি ক্লাবে ইনভেস্টর নিয়ে আসার পাশাপাশি বর্তমান বকেয়ার যে সমস্যা রয়েছে তা মেটান এবং সেই ব্যক্তি যদি সভাপতি হতে চান, তাহলে আমি এই সভাপতি পদ ছেড়ে দেব।"

বিদেশিবিহীন দল গড়ার পাশাপাশি আইএসএলে অবনমন হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত নতুন ইনভেস্টরেরে নাম ঘোষণা করতে পারেননি বর্তমান কর্তারা। কয়েক সপ্তাহ আগে বকেয়া বেতনের দাবিতেও আইএসএলের মাঝেই অনুশীলন বয়কট করেছিলেন সাদা-কালো ফুটবলাররা। এই ব্যর্থতার দায় নিয়েই সরে যান বর্তমান কর্তারা, সেই দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছে সাদা কালো সমর্থকরা। এই পরিস্থিতিতে আমিরুদ্দিনের কাছে হয়তো পদত্যাগের বার্তা দেওয়া ছাড়া উপায় ছিল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement