shono
Advertisement
Mumbai City FC

প্রথম বিদেশি হিসেবে আইএসএলে ইতিহাস, মুম্বই জার্সিতে নতুন মরশুম শুরুর আগেই নজির তিরির

স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে আরও একবছর চুক্তির মেয়াদ বৃদ্ধি করল মুম্বই সিটি এফসি।
Published By: Prasenjit DuttaPosted: 02:31 PM Jun 02, 2025Updated: 02:31 PM Jun 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের মরশুমটা ভালো কাটেনি মুম্বই সিটি এফসি'র। আইএসএলে ষষ্ঠ স্থানে শেষ করেছিল তারা। হতাশা ভুলে সুপার কাপে নিজেদের উজাড় করে দেওয়ার লক্ষ্যে নেমেছিল মুম্বই। সেখানেও খালি হাতে ফিরতে হয়েছে তাদের। বলা চলে ২০২৩-২৪ মরশুমের আইএসএল কাপ চ্যাম্পিয়নদের ঝুলি শূন্য ছিল। যদিও আসন্ন মরশুমের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল মুম্বই। সেইমতো তিরির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করল তারা। আর এর ফলে প্রথম বিদেশি হিসেবে আইএসএলে নজির গড়লেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

Advertisement

স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে আরও একবছর চুক্তির মেয়াদ বৃদ্ধি করল মুম্বই সিটি এফসি। রণবীর কাপুরের ক্লাব সোশাল মিডিয়ায় ঘোষণা করেছে এ কথা। তারা লিখেছে, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি জোসে লুইস এস্পিনোসা অ্যারোয়ো (তিরি)-র সঙ্গে আমরা চুক্তি বৃদ্ধি করা হয়েছে। ২০২৬-এর ৩১ মে পর্যন্ত আইল্যান্ডার্সের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ থাকবেন। আসন্ন মরশুমটি ৩৩ বছরের এই ফুটবলারের কাছে বিশেষ হতে চলেছে। তিনি ইন্ডিয়ান সুপার লিগে দশম মরশুম খেলবেন। যা কোনও বিদেশি হিসেবে আইএসএলে সর্বোচ্চ।'

২০২৩-২৪ মরশুমে মোহনবাগান থেকে মুম্বই সিটিতে যোগ দিয়েছিলেন তিরি। 'আইল্যান্ডার্সে'র জার্সি গায়ে এখন পর্যন্ত খেলেছেন ৪৯টি ম্যাচ। গত মরশুমে ২১টি ম্যাচে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ন'টি ক্লিন শিট রাখেন। তিরির ফুটবল কেরিয়ার শুরু কাদিজ সিএফ-এর হয়ে। পরে তিনি স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদে যান। সেখানকার 'বি' দলের হয়ে তিন বছরে ৮৩ ম্যাচ খেলেন। স্প্যানিশ ডিফেন্ডার ২০১৫ সালে ভারতে আসেন। আইএসএলে খেলেছেন দেড়শো ম্যাচ। এটাও একটা নজির। দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবলার হিসেবে এই নজির রয়েছে তিরির দখলে।

তিরি বলেন, "মুম্বইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই ক্লাবকে নিজের মতো মনে করি। তারা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে থেকেছে। ওদের ভালোবাসার মর্যাদা দিতে চাই। আমার বাবাও এই ক্লাবের সমর্থক ছিলেন। তিনি আছেন এবং থাকবেন। সেই কারণেই তাঁর নাম (রুবিরিও) স্মৃতিতে বহন করতে চাই।" উল্লেখ্য, তিনি তাঁর প্রয়াত বাবার স্মরণে জার্সিতে রুবিও নামটি রেখে মাঠে নামবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিরির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করল তারা।
  • এর ফলে প্রথম বিদেশি হিসেবে আইএসএলে নজির গড়লেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
  • আসন্ন মরশুমের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল মুম্বই।
Advertisement