shono
Advertisement
Jayden Adams

১৬ দিন আগেও বিশ্বকাপ খেলেছিলেন! রহস্যজনক মৃত্যু দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডারের 

মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন দক্ষিণ আফ্রিকার এই ফুটবলার। তবে মৃত্যুর কারণ এখনও অজানা। 
Published By: Prasenjit DuttaPosted: 09:11 PM Jul 11, 2026Updated: 09:32 PM Jul 11, 2026

১৬ দিন আগেও বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই শোকাচ্ছন্ন ফুটবল মহল। মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামস। তবে মৃত্যুর কারণ এখনও অজানা। 

Advertisement

দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউনসের এই মিডফিল্ডার মেক্সিকো, চেক রিপাবলিক এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের তিনটি ম্যাচে খেলেছিলেন। চেকিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে ছিলেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বদলি হিসাবে নেমেছিলেন। যদিও রাউন্ড অফ ৩২-এ কানাডার বিরুদ্ধে ০-১ হারের ম্যাচে মাঠে নামেননি। দক্ষিণ আফ্রিকা ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন (সাফপু) এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে লিখেছে, 'মামেলোদি সানডাউনস ও বাফানা বাফানার মিডফিল্ডার জেডেন অ্যাডামসের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এবারের বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর পরিবার, সতীর্থ, ক্লাব এবং গোটা দেশের ফুটবলের এটা জন্য অপূরণীয় এক ক্ষতি।'

অ্যাডামস দক্ষিণ আফ্রিকার ক্লাব স্টেলেনবস এফসির যুব অ্যাকাডেমি থেকেই তাঁর উত্থান। তিনিই ছিলেন এই ক্লাবের প্রথম অ্যাকাডেমি খেলোয়াড়, যিনি পেশাদার চুক্তি পান। স্টেলেনবসের হয়ে ১৩৯টি ম্যাচ খেলার পর ২০২৫ সালের জানুয়ারিতে তিনি যোগ দেন মামেলোদি সানডাউনসে। অ্যাডামস দক্ষিণ আফ্রিকার ক্লাব স্টেলেনবস এফসি-র যুব অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন। কেপ টাউনে জন্ম হওয়া এই ফুটবলার স্টেলেনবস এফসি-র হয়ে পরিচিতি গড়ে তোলেন। এই ক্লাবের হয়ে ১৩৯টি ম্যাচ খেলার পর ২০২৫ সালের জানুয়ারিতে তিনি মামেলোদি সানডাউনসে যোগ দেন। এই ক্লাব আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দল। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছিলেন এই মিডফিল্ডার।

দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি বলেন, “দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারাল। তাঁর পরিবার, সতীর্থ এবং লক্ষ লক্ষ সমর্থকের সঙ্গে আমরাও শোকাহত। অ্যাকাডেমি ফুটবলার থেকে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার গল্প সবার কাছেই অনুপ্রেরণার।” এদিকে, ওয়েস্টার্ন কেপ পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কেপ টাউনের স্কটসচেকলোফ এলাকায় একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সি এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের মুখপাত্র এফসি ভ্যান উইক বলেন, “এই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement