shono
Advertisement
Lamine Yamal

২০২৬ বিশ্বকাপে আদৌ খেলবেন ইয়ামাল? কি বলছে স্পেন শিবির?

২০২৬ বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ফুটবলারদের চোট-আঘাত। তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। সেই তালিকায় নাম রয়েছে কিলিয়ান এমবাপে, লুকা মদ্রিচরা।
Published By: Subhajit MandalPosted: 08:38 PM May 07, 2026Updated: 08:38 PM May 07, 2026

২০২৬ বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ফুটবলারদের চোট-আঘাত। তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। সেই তালিকায় নাম রয়েছে কিলিয়ান এমবাপে, লুকা মদ্রিচরা। এছাড়া জাভি সিমন্স, এডের মিলিতাও কিংবা হুগো একিটিকের মতো যাঁরা বিশ্বকাপের নায়ক হতে পারতেন, তাঁদের অনেকেই ছিটকে গিয়েছেন। তবে এসবের মধ্যে কিঞ্চিৎ সুখবর স্পেন শিবির থেকে। দ্রুত সুস্থ হয়ে উঠছেন লামিনে ইয়ামাল।

Advertisement

স্প্যানিশ শিবির সূত্রে খবর, দ্রুত সুস্থ হয়ে উঠছেন লামিন ইয়ামাল। জানিয়েছেন স্পেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে। মঙ্গলবার রাতে নিজের আত্মজীবনী 'লাইফ ইজ ট্রেইন্ড এভরি ডে' প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফুয়েন্তে বলেন, "আমি ইয়ামাল সম্পর্কে কথা বলছি। কারণ, ওকে আমি খুব ভালোভাবে চিনি এবং জানি। ও বিশ্বকাপে দারুণ অবস্থায় থাকবে।"

লামিনে ইয়ামাল। ফাইল ছবি।

সম্প্রতি লা লিগার ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছেন তরুণ স্প্যানিশ তারকা। ইতিমধ্যেই তাঁর ক্লাব বার্সেলোনা জানিয়ে দিয়েছে, চলতি মরশুমে আর মাঠে নামতে পারবেন না ইয়ামাল। খবরে প্রকাশ, ইয়ামালকে অন্তত পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাঁর হ‌্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। তবে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, ইয়ামালের বিশ্বকাপ খেলতে কোনও সমস্যা হবে না।

স্প‌্যানিশ শিবির সূত্রে খবর, বিশ্বকাপের আগে হয়তো তরুণ তারকা সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তাঁর পক্ষে প্রস্তুতি ম‌্যাচগুলি খেলার সম্ভাবনা খুবই কম। তাঁর জন‌্য বিশেষ পরিকল্পনাও নিয়েছে স্প‌্যানিশ টিম ম‌্যানেজমেন্ট। স্পেন শিবির মনে করছে, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই ইয়ামালকে পাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement