shono
Advertisement

Breaking News

Barasat Stadium derby

৮ বছর পর বারাসত স্টেডিয়ামে ফিরছে ফুটবল, এক ডার্বিতে তিন ইতিহাসের হাতছানি

বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ফ্লাডলাইটে বসছে ফুটবলের আসর। সোমবারের ডার্বি তাই বারাসতের ক্রীড়াঙ্গনের কাছেও বিশেষ প্রত্যাবর্তন।
Published By: Prasenjit DuttaPosted: 07:08 PM Sep 05, 2026Updated: 07:08 PM Sep 05, 2026

এক ম্যাচেই তিন ইতিহাস। আট বছর পর বারাসত স্টেডিয়ামে ফিরছে ফুটবল। এই মাঠে প্রথমবার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আর ১৬ বছর পর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ফ্লাডলাইটে বসছে ফুটবলের আসর। সোমবারের ডার্বি তাই বারাসতের ক্রীড়াঙ্গনের কাছেও বিশেষ প্রত্যাবর্তন।

Advertisement

দীর্ঘদিন অচল থাকার পর সংস্কারের মাধ্যমে নতুন রূপ পেয়েছে স্টেডিয়াম। গত আগস্টে কলকাতা প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ আয়োজনের পর এবার বড় পরীক্ষার সামনে বারাসত। ডার্বিকে ঘিরে মাঠ, ফ্লাডলাইট ও দর্শকদের প্রবেশের পরিকাঠামোও প্রস্তুত করা হয়েছে। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে শনিবার স্টেডিয়ামে এসে প্রস্তুতি খতিয়ে দেখেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সঙ্গে ছিলেন বিধায়ক শংকর চট্টোপাধ্যায় ও পুলিশ আধিকারিকরা।

অনির্বাণ বলেন, “গত বছর বারাসতে ডার্বি আয়োজনের চেষ্টা হয়েছিল। কিন্তু পরিকাঠামোগত কিছু সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। এবার প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে। আয়োজন সফল হলে ভবিষ্যতে এখানে আইএফএ শিল্ড করার পরিকল্পনাও রয়েছে।” অন্যদিকে, বিধায়ক শংকর চট্টোপাধ্যায়ের কথায়, “পুরসভা, প্রশাসন ও পুলিশের সমন্বিত উদ্যোগেই এত বড় ম্যাচ বারাসতে আনা সম্ভব হয়েছে। জেলা সদরের ক্রীড়াপ্রেমীদের কাছে এটা অত্যন্ত গর্বের।”

ডার্বি ঘিরে নিরাপত্তাতেও থাকছে বাড়তি নজর। পুলিশ সুপার জে মার্সি বলেন, “প্রয়োজন হলে বাইরের জেলা থেকে বাহিনী আনা হবে। বাহিনীর সংখ্যা চূড়ান্ত করে আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা তৈরি হবে।” প্রস্তুতি শেষ। এখন অপেক্ষা সোমবার রাতের। আট বছর পর বড় ম্যাচের আলোয় ফিরছে বারাসত স্টেডিয়াম– প্রথমবার সেই আলোয় ডার্বির সাক্ষী হবে জেলা সদর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement