shono
Advertisement

নেইমারদের সেলিব্রেশনের দিন হতাশায় ডুবল মেসিহীন আর্জেন্টিনা

যোগ্যতা অর্জন পর্বে রীতিমতো বিপাকে আর্জেন্টিনা। The post নেইমারদের সেলিব্রেশনের দিন হতাশায় ডুবল মেসিহীন আর্জেন্টিনা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:47 AM Mar 29, 2017Updated: 05:29 PM Dec 24, 2019

ব্রাজিল- ৩     প্যারাগুয়ে-০

Advertisement

বলিভিয়া-২     আর্জেন্টিনা-০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ‘মেসি’ শূন্যতায় ভুগল আর্জেন্টিনা। আর অন্য দিকে ব্রাজিলের নেতৃত্ব কাঁধে নিয়ে দেশের জার্সি গায়ে ৫২ তম আন্তর্জাতিক গোলটি করে ফেললেন নেইমার। বিশ্বকাপ কোয়ালিফায়ারে মঙ্গলবারের ছবিটা ছিল এমনই বিপরীতধর্মী।

গত বছর মার্চের পর প্রথমবার আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন ব্রাজিলীয় পোস্টার বয়। প্যারাগুয়ের বিরুদ্ধে পেনাল্টি মিস করে ভক্তদের বিরাগভাজন হতে বসেছিলেন নেইমার। তবে ৬৪ মিনিটে গোল করে সেই ক্ষতি পূরণ করে দিলেন। যদিও তার আগে প্রথমার্ধেই দলকে এগিয়ে দিয়েছিলেন কুটিনহো। আর প্যারাগুয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মার্সেলো।

[সুনীলের গোলে এশিয়া কাপ কোয়ালিফায়ার রাউন্ডে মায়ানমার জয় ভারতের]

দুঙ্গাকে সরিয়ে টিটে দায়িত্ব নেওয়ার পর থেকে টানা ন’ম্যাচে জয়ী পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে দক্ষিণ আফ্রিকার দেশগুলির তালিকায় ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই রইলেন নেইমাররা। এক শিবিরে যখন ধারাবাহিক জয়ের উচ্ছ্বাস, অন্য শিবির তখন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় ভুগছে।

বলিভিয়ার বিরুদ্ধে মাঠে নামার মাত্র ছ’ঘণ্টা আগে খবরটা এসে পৌঁছয়। চিলির বিরুদ্ধে মাঠে রেফারির সঙ্গে দুর্ব্যবহারের জন্য প্রাক-বিশ্বকাপের চারটি ম্যাচে নির্বাসিত লিও মেসি। স্বাভাবিকভাবেই শেষ মুহূর্তে অ্যাড্রিনালিন ক্ষরণ বেড়ে যায় অ্যাগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়াদের। যার প্রভাব পড়ল ম্যাচেও। দু’টি গোল হজম করে যোগ্যতা অর্জন পর্বে রীতিমতো বিপাকে আর্জেন্টিনা। আপাতত লিগ তালিকার পঞ্চম স্থানে তারা। দলে তাঁর উপস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ, এদিনের ম্যাচেই তা স্পষ্ট। শাস্তি কমিয়ে অধিনায়ক যাতে দ্রুত দলে যোগ দিতে পারেন, তার জন্য ফিফার কাছে আবেদন জানাতে পারেন এডগার্ডো বাউজারা। আগামী তিনটে ম্যাচে ভাল ফল না করলে বিশ্বকাপে খেলার স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে গতবারের রানার্স-আপদের।

[আর্জেন্টিনার মাথায় হাত, চার ম্যাচের জন্য নির্বাসিত মেসি]

The post নেইমারদের সেলিব্রেশনের দিন হতাশায় ডুবল মেসিহীন আর্জেন্টিনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার