shono
Advertisement

Breaking News

Quilt Cleaning Tips

শীত বিদায়ের পথে, লেপ-কম্বল আলমারিতে তুলে রাখার আগে এই নিয়মগুলি মানতে ভুলবেন না

শীত শেষে লেপ-কম্বল তোলার সময় কয়েকটা জিনিস মাথায় রাখুন। না হলে নষ্ট হয়ে যেতে পারে আপনার শীতের সঙ্গী।
Published By: Sayani SenPosted: 06:43 PM Feb 09, 2026Updated: 06:44 PM Feb 09, 2026

ফেব্রুয়ারিতেই বিদায়ের পথে শীত। ইতিমধ্য়েই গা থেকে সোয়েটার সরিয়ে ফেলেছেন অনেকে। রাতে শোওয়ার সময় কম্বল বা লেপ গায়ে দিলেও লাগছে গরম। তাই এবার লেপ, কম্বল তোলার দিন চলে এসেছে। শীত শেষে লেপ-কম্বল তোলার সময় কয়েকটা জিনিস মাথায় রাখুন। না হলে নষ্ট হয়ে যেতে পারে আপনার শীতের সঙ্গী।

Advertisement

  • শিমুল তুলোর লেপ কখনই ধোয়া বা ড্রাইওয়াশ করা যায় না। তাই লেপটাকে শুধুমাত্র রোদে দিয়েই ব্যবহার করতে হবে। লেপের কভার মাঝে মাঝে ধুয়ে নিতে পারেন। তাহলেই আপনার লেপ পরিষ্কার থাকবে। এবার লেপ ভাঁজ করে শীতের কাপড় রাখার জায়গায় রেখে দিন। সঙ্গে ন্যাপথলিন দিতে ভুলবেন না। তাছাড়া ছোট ছোট পোটলা করে নিম পাতা বা কালোজিরে রেখে দিতে পারেন। পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে পারবেন শীতের লেপকে।
  • কম্বল সাধারণত অনেকেই ড্রাইওয়াশ করিয়ে নেন। ইচ্ছে হলে ঘরেও কম্বল ধোয়া সম্ভব। তার জন্য লাগবে শ্যাম্পু। শ্যাম্পুতে ১০-২০ মিনিট ভিজিয়ে রাখুন। হালকা হাতে ঘষে নিন। এবার জলে ধুয়ে ফেলুন। এরপর জল ঝরিয়ে ছায়ায় রেখে শুকিয়ে নিন। ভাঁজে ভাঁজে ন্যাপথলিন বা নিমপাতা রাখুন।

  • কাঁথা সাধারণত পাতলা বা হালকা মোটা হয়ে থাকে। এগুলো ধোয়াও খুব সহজ। কাঁথা যে কোনও লন্ড্রি ওয়াশ বা ঘরে হ্যান্ডওয়াশ করা যায়। হ্যান্ডওয়াশ করতে চাইলে প্রথমে ডিটারজেন্ট দিয়ে ২০-৩০ মিনিট ভিজিয়ে হাতে কেচে ধুয়ে ফেলতে হবে। কাঁথার ভাঁজে দিতে পারেন ন্যাপথলিন, নিমপাতা বা কালোজিরে।

লেপ, কম্বল থেকে অনেকের অ্যালার্জি বা হাঁপানির সমস্যা হয়। সেই সমস্যা থেকে বাঁচতে সবসময় এগুলি পরিষ্কার রাখার চেষ্টা করুন। বিশেষত আলমারিতে তুলে রাখার আগে জায়গাটিও পরিষ্কার করে নিন। আবার শীতের শুরুতে ব্যবহারের আগে অবশ্যই রোদে দিতে ভুলবেন না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement