shono
Advertisement

Breaking News

Vastu Tips

ভুল দিকে মুখ করে রান্না করছেন? বাস্তুর কোপে সংসারে ঘটতে পারে চরম অনর্থ

বাস্তুবিদদের মতে, রান্নার সময় আপনি কোন দিকে মুখ করে দাঁড়াচ্ছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Published By: Buddhadeb HalderPosted: 04:36 PM Jul 17, 2026Updated: 04:36 PM Jul 17, 2026

আপনি কি রান্নার স্বাদ আর মশলার গুণাগুণ নিয়েই ব্যস্ত? মনে রাখবেন, রান্নাঘর স্রেফ পেট ভরানোর জায়গা নয়। গৃহস্থের ভাগ্য ও স্বাস্থ্যের মূল চাবিকাঠি রয়েছে আপনার রসুইঘরেই। বাস্তুশাস্ত্র মতে, রান্নার ধরন আর দিক সামান্য বদলে দিলেই পালটে যেতে পারে সংসারের ছবি। বেঁচে যেতে পারে হাজার হাজার টাকা। ফিরতে পারে মানসিক শান্তি।

Advertisement

ফাইল ছবি

কোন দিকে মুখ করে রান্না করেন?
বাস্তুবিদদের মতে, রান্নার সময় আপনি কোন দিকে মুখ করে দাঁড়াচ্ছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় পূর্ব দিকে মুখ করে রান্না করা উচিত। কারণ, পূর্ব হল সূর্যোদয়ের দিক। এই দিক থেকে ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। আবার, দক্ষিণ দিকে মুখ করে রান্না করা চরম ক্ষতিকর। এই অভ্যাসের ফলে পরিবারের সদস্যদের মধ্যে অকারণ রাগ বাড়ে। একের পর এক শারীরিক সমস্যা লেগেই থাকে।

অন্নপূর্ণার কৃপা লাভ করবেন কীভাবে?
রসুইঘরকে মা অন্নপূর্ণার বাসস্থান বলে মনে করা হয়। তাই এর পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। অনেকেই স্নান না করে সোজা রান্নাঘরে ঢুকে পড়েন। শাস্ত্র মতে, এটি একেবারেই অনুচিত। নোংরা উনুন বা এঁটো বাসনপত্রে রান্না করলে দেবী রুষ্ট হন। পাশাপাশি, প্রতিদিনের প্রথম অন্নাদি গরু বা পশু-পাখির জন্য সরিয়ে রাখা শুভ। এতে সংসারে কখনও ধনধান্যের অভাব হয় না।

ফাইল ছবি

রান্নার সময়ে মনের ভাব বজায় রাখুন
রান্না করার সময় আপনার মানসিক অবস্থা কেমন, তার সরাসরি প্রভাব পড়ে খাবারের গুণমানে। রাগ, ক্ষোভ বা বিরক্তি নিয়ে রান্না করলে সেই নেতিবাচক শক্তি খাদ্যে মিশে যায়। তা খেলে পরিবারের সদস্যদের মেজাজ খিটখিটে হয়, নিজেদের মধ্যে অশান্তি বাড়ে।
তাই রান্নাঘরে ঢোকার আগে সব উদ্বেগ বাইরে ফেলে আসা উচিত। শান্ত মনে, ভগবানের নাম জপ করতে করতে রান্না করা ভালো।

স্বাস্থ্য ও লক্ষ্মীলাভ
পবিত্র মন ও সঠিক দিশায় তৈরি খাবার কেবল শরীর সুস্থ রাখে না, বাড়ায় আয়ুও। চিকিৎসকের পিছনে অহেতুক খরচ এক ধাক্কায় কমে যায়। ছোটদের পড়াশোনায় মন বসে, বড়দের কর্মক্ষেত্রে উন্নতি ঘটে। সামান্য কিছু নিয়ম মেনে চললেই বদলে যেতে পারে আপনার বাস্তুভাগ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement