shono
Advertisement
Sikkim

সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক

প্রবল বৃষ্টিতে লাল সতর্কতা জারি সিকিমেও। এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। অতি বৃষ্টিতে ভূমিধস নামল নির্মীয়মান টানেলে। ভিতরে আটকে পড়লেন ১৬ জন শ্রমিক। ভূমিধসের ফলে গ্যাস লিক হওয়ার আশঙ্কা দেখা দেয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় উদ্ধারকাজ।
Published By: Suhrid DasPosted: 10:19 PM Jul 20, 2026Updated: 10:19 PM Jul 20, 2026

প্রবল বৃষ্টিতে লাল সতর্কতা জারি সিকিমেও। এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। অতি বৃষ্টিতে ভূমিধস নামল নির্মীয়মান টানেলে। ভিতরে আটকে পড়লেন ১৬ জন শ্রমিক। ভূমিধসের ফলে গ্যাস লিক হওয়ার আশঙ্কা দেখা দেয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় উদ্ধারকাজ। দীর্ঘ সময়ের চেষ্টায় শেষপর্যন্ত উদ্ধার করা হল শ্রমিকদের। তাঁদের প্রত্যেককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার সিকিমের পাকইয়ংয়ের সামারদুং (ঝোলুঙ্গে) এলাকার এই ঘটনা ঘটেছে।

Advertisement

ভূমিধসে অবরুদ্ধ টানেল থেকে উদ্ধার ১৬ জন শ্রমিক। টানেলে নির্মাণকাজ চলার সময় ভূমিধসে প্রবেশপথ বন্ধ হয়ে আটকে পড়েন ওই শ্রমিকরা। ভূমিধসের ফলে গ্যাস লিক হওয়ার আশঙ্কা দেখা দেয়। সোমবার সিকিমের পাকইয়ংয়ের সামারদুং (ঝোলুঙ্গে) এলাকার ঘটনা। শ্রমিকদের উদ্ধার করে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রায় ২৫০ মিটার দীর্ঘ টানেলটি সিকিমের প্রথম ডাবল-লেন টানেল। পূর্ব সিকিমের পকিয়ং জেলার নামচি ও রংপো সংলগ্ন মামরিং এলাকায় ওই টানেল তৈরির কাজ চলছে। এটি ১০ নম্বর জাতীয় সড়কের তিস্তা স্টেজ-৪ জলবিদ্যুৎ প্রকল্পের কাছাকাছি। এটি সিকিমের সঙ্গে নাথু-লা পাসের সংযোগকারী কৌশলগত পথ। টানেলটি চালু হলে গ্যাংটকমুখী পর্যটক এবং নাথু-লা পাসগামী সেনাবাহিনীর যানবাহনগুলির সহজে যাতায়াত করতে পারবে। 

সিকিমের পাশাপাশি পশ্চিমবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। উত্তরবঙ্গেও এদিন প্রবল বৃষ্টির সম্ভাবনার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পংয়ে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। প্রবল বৃষ্টির প্রভাবে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইবে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভূমিধসের সম্ভাবনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement