shono
Advertisement
Maharashtra

ভারতে অবৈধ অনুপ্রবেশ, বৈধ নথি ছাড়া বসবাস, মহারাষ্ট্রে দুই বাংলাদেশি মহিলার কারাদণ্ড

বিদেশি আইন ও পাসপোর্ট আইনে দোষী সাব্যস্ত হন দুই মহিলা।
Published By: Kishore GhoshPosted: 04:11 PM Jul 15, 2026Updated: 04:11 PM Jul 15, 2026

ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং বৈধ নথি ছাড়া বসবাসের অভিযোগে দু'বছরের কারাদণ্ড হল দুই বাংলাদেশি মহিলার। দুই অভিযুক্ত দোষী সাব্যস্ত হওয়ার পর মঙ্গলবার সাজা ঘোষণা করল মহারাষ্ট্রের একটি আদালত।

Advertisement

সাজা হয়েছে ৪৩ বছরের শাহানাজ বিলাল সদ্দার এবং ৪৫ বছরের হাসিনা জব্বর খানের। দু'বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই মহিলার ১০০০০ টাকা করে জরিমানাও হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের থানে জেলার মিরা রোড এলাকায় ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে পুলিশের ‘মানব পাচার বিরোধী সেল’-এর একটি দল অভিযান চালিয়ে ওই দুই মহিলাকে আটক করেছিল। সেই সময় থেকে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। 

তদন্তে জানা গিয়েছে, শাহানাজ বিলাল সদ্দার এবং হাসিনা জব্বর খান অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। মহারাষ্ট্রে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন তাঁরা। মহিলাদের পক্ষের আইনজীবী আদালতকে জানান, উভয় মহিলা দরিদ্র পরিবারের সদস্য, বিবাহিত, তাঁদের কোনও পূর্ববর্তী অপরাধের রেকর্ড নেই। তাঁরাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মহিলাদের তরফে একটি আবেদনও দাখিল করা হয় বিচারকের কাছে, যেখানে বলা হয় যে তাঁরা দোষ স্বীকার করতে চান।

উল্লেখ্য, দুই মহিলাকে বিদেশি আইন ও পাসপোর্ট আইনে দোষী সাব্যস্ত করেন বিচারক। ৩ ডিসেম্বর, ২০২৪-এ গ্রেপ্তারের পর থেকে তাঁরা যেহেতু পুলিশি হেফাজতে রয়েছেন, সেকথা মাথায় রেখে কারাবাস করা সময়টুকু মূল সাজা থেকে বাদ দিয়েছেন বিচারক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement