shono
Advertisement

Breaking News

জলের ট্যাঙ্কে পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর

এই ঘটনায় শোকের ছায়ার নেমেছে এলাকায়। The post জলের ট্যাঙ্কে পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:05 AM Mar 27, 2017Updated: 04:50 PM Dec 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির সঙ্গমবিহার এলাকায় মর্মান্তিক ভাবে প্রাণ হারাল ৩ বছরের এক বালিকা। জানা গিয়েছে, খেলতে খেলতে খোলা জলের ট্যাঙ্কে পড়ে তলিয়ে যায় সে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম আলফিয়া। গত তিন মাস ধরে শিশুটি তার দিদিমার সঙ্গে থাকত। রবিবার, সে খেলতে খেলতে একটি খোলা জলের ট্যাঙ্কের পড়ে যায়। দুর্ঘটনার সময় সেখানে কেউ ছিল না।

Advertisement

[২০ ঘণ্টা কাজ করতে প্রস্তুত থাকুন, আমলাদের নির্দেশ আদিত্যনাথের]

পুলিশ আধিকারিক রমিল বানিয়া জানিয়েছেন, শিশুটিকে খুঁজে না পেয়ে বাড়ির লোক থানায় অভিযোগ জানান। এরপরই পুলিশি তদন্তে জানা যায় যে, একটি হাসপাতালে এক শিশুর মৃতদেহ নিয়ে আসা হয়েছে। এ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে প্রতিবেশীরা শিশুটিকে জলের ট্যাঙ্কে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়ার নেমেছে এলাকায়।

[গাছ কাটতে বাধা দেওয়ায় যুবতীকে জ্যান্ত পোড়াল গ্রামবাসীরা]

The post জলের ট্যাঙ্কে পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement