shono
Advertisement

জঙ্গি হানার আশঙ্কা, ৪০টি ব্যাঙ্কে বন্ধ নগদ লেনদেন

টাকা লুট করতে ব্যাঙ্কগুলিকে নিশানা করতে পারে জঙ্গিরা। The post জঙ্গি হানার আশঙ্কা, ৪০টি ব্যাঙ্কে বন্ধ নগদ লেনদেন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:52 PM May 06, 2017Updated: 01:22 PM May 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি হানার আশঙ্কায় কাশ্মীরের পুলওয়ামা ও সোপিয়ান জেলায় নগদ লেনদেন বন্ধ করল ৪০টি ব্যাঙ্ক। সম্প্রতি, পরপর বেশ কয়েকটি ব্যাঙ্কে জঙ্গি হামলার পর নিরাপত্তাসংস্থাগুলি কাশ্মীরে সতর্কতা বার্তা জারি করে। টাকা লুট করতে ব্যাঙ্কগুলিকে নিশানা করতে পারে জঙ্গিরা। এমনটাই জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি।

Advertisement

[কিমকে হত্যার ছক কষছে আমেরিকা, দাবি উত্তর কোরিয়ার]

জানা গিয়েছে, কাশ্মীরের ‘এলাকুয়াই দেহাতি ব্যাঙ্ক’ ও ‘জম্মু এন্ড কাশ্মীর ব্যাঙ্ক’ তাদের বেশ কয়েকটি শাখাকে নগদ লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। সম্প্রতি, এই দুই ব্যাঙ্ককেই নিশানা বানিয়েছিল সন্ত্রাসবাদীরা। যদিও সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির অন্যান্য শাখা ও এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাঙ্ক আধিকারিক জানিয়েছেন, পুলওয়ামা ও সোপিয়ানের ওই এলাকায় থাকা ব্যাঙ্কগুলিতে হানা দিতে পারে জঙ্গিরা। এমনটাই জানিয়েছে নিরাপত্তাসংস্থাগুলি। প্রভাবিত ব্যাঙ্কগুলিতে নগদহীন লেনদেন ও অন্যান পরিষেবা স্বাভাবিক থাকবে। তিনি আরও জানিয়েছেন, ব্যাঙ্কগুলির নিরাপত্তার জন্য সশস্ত্র পাহারার ব্যবস্থা করা হবে। টাকা বয়ে নিয়ে যাওয়ার জন্য বুলেট প্রুফ ক্যাশ ভ্যানের ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

[আবর্জনার স্তূপে ধস, ৪৩ জনকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ চিনা আদালতের]

প্রসঙ্গত, মঙ্গলবার কুলগাম জেলার কাদের গ্রামের ‘এলাকুয়াই দেহাতি ব্যাঙ্ক’ লুট করে জঙ্গিরা। ওই ব্যাঙ্ক থেকে নগদ ৬৫ হাজার টাকা নিয়ে পালায় তারা। এর আগে সোমবার উপত্যকার কুলগাম এলাকায় জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের একটি ক্যাশ ভ্যানে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় মৃত্যু হয় ৫ পুলিশকর্মী ও দুই ব্যাঙ্ক আধিকারিকের। হামলায় মৃত পুলিশকর্মীদের বন্দুক ও ৫০ লক্ষ টাকা নিয়ে পালায় জঙ্গিরা।

[মেয়ের প্রাক্তন প্রেমিকের হাতে খুন প্রবাসী ভারতীয় দম্পতি]

The post জঙ্গি হানার আশঙ্কা, ৪০টি ব্যাঙ্কে বন্ধ নগদ লেনদেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement