shono
Advertisement

Breaking News

হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৪৪

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে... The post হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৪৪ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:04 PM Apr 19, 2017Updated: 03:30 PM Oct 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনায় বুধবার হিমাচল প্রদেশে মৃত্যু হল ৪৪ জনের৷ হিমাচল প্রদেশের সিমলা জেলার নেরওয়া এলাকায় টনস নদীতে উল্টে যায় যাত্রীবোঝাই বেসরকারি বাসটি৷ বাসে মোট ৫৬ জন যাত্রী ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ৷ এখনও কয়েকজনের খোঁজ মেলেনি৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশের আশঙ্কা৷

Advertisement

উত্তরাখণ্ড সীমান্ত থেকে ১২ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে৷ ওই বাসের অধিকাংশ যাত্রীই দেরাদুনের বলে জানতে পেরেছে পুলিশ৷ সিমলা পুলিশ উদ্ধারকার্য শুরু করেছে৷ দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এসডিআরএফ৷ দু’টি দল মিলিয়ে অন্তত ২০ জন উদ্ধারকারী আহতদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷

The post হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৪৪ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement