shono
Advertisement

কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ৪৫০ জন পাক মদতপুষ্ট জঙ্গি

ইদের আগে কাশ্মীরে সাম্প্রদায়িক অশান্তি পাকাতে চাইছে পাকিস্তান। The post কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ৪৫০ জন পাক মদতপুষ্ট জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:06 PM Sep 01, 2017Updated: 03:41 PM Oct 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যু পর থেকেই উত্তপ্ত কাশ্মীর। আর উপত্যকায় এই অশান্তিকে কাজে লাগিয়ে লাগাতার ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে গিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। কিন্তু, সেনাবাহিনীর তৎপরতায় ব্যর্থ হয়েছে অনুপ্রবেশের চেষ্টা। উলটে গত কয়েক মাসে কাশ্মীরে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় জঙ্গিকে নিকেশ করেছে সেনা। আর এবার ইদের আগে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে কাশ্মীরে সাম্প্রদায়িক অশান্তি পাকানোর ছক কষেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা দিয়ে প্রায় সাড়ে চারশো জঙ্গিকে কাশ্মীরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পাক সেনা। নিয়ন্ত্রণরেখার ওপারে চলছিল জঙ্গি প্রশিক্ষণ। সম্প্রতি সেই শিবিরে ভিডিও ভারতীয় সেনার হাতে এসেছে।

Advertisement

[পাক জঙ্গিদের নৃশংসতম হানা কাশ্মীরে, শহিদ ৮ সেনা-পুলিশকর্মী]

সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণরেখার ওপারে নয়া জঙ্গি প্রশিক্ষণ শিবিরে খোলা হয়েছে। সেখানে বিশ্বের নানা প্রাপ্ত থেকে জঙ্গিদের জড়ো করে প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনা। একে-৪৭-এর মতো অস্ত্র চালানো তো বটেই, কাশ্মীরে ভারতীয় সেনা ছাউনিগুলিতে হামলার  জন্য জঙ্গিদের বিস্ফোরক তৈরিরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেনাকর্তাদের আশঙ্কা, গুরেজ-সহ উত্তর কাশ্মীরের বিভিন্ন এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে জঙ্গিরা। কারণ, দক্ষিণ কাশ্মীরের তুলনায় উত্তর কাশ্মীরের এই এলাকাগুলি অপেক্ষাকৃত দুর্গম। আর সেই সুযোগটাই জঙ্গিরা কাজে লাগাতে চাইবে বলে মনে করছেন সেনা কর্তারা। বস্তুত, গত বছর সার্জিক্যাল স্ট্রাইকের পর নিয়ন্ত্রণরেখার ওপারে জঙ্গিদের জন্য নতুন করে ফের বেশ কয়েকটি লঞ্চ প্যাডও তৈরি করেছে পাক-সেনা। সম্প্রতি সেই লঞ্চ প্যাডগুলিতে জঙ্গিদের আনাগোনা নজরে এসেছে সেনাবাহিনীর। জানা গিয়েছে, নিয়ন্ত্রণরেখার ওপারে যে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে, তাদের বেশিরভাগই হিজবুল মুজাহিদিনের সদস্য। তবে সেই দলে লস্কর-ই-তৈবার বেশ কয়েকজন জঙ্গিও রয়েছে।

[এবার রাম রহিমের সর্বক্ষণের সঙ্গী হানিপ্রীতের বিরুদ্ধে ‘লুকআউট নোটিস’ জারি]

গত কয়েক মাস ধরে কাশ্মীর জঙ্গি কার্যকলাপ রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে সেনা। বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ন্ত্রণরেখা দিয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। সেনার গুলির মৃত্যু হয়েছে জঙ্গিদের। সেনা সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত কাশ্মীরের ১৩০ জন জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী।

[জানেন, ধর্ষক রাম রহিমের নাম জড়িয়েছে পদ্ম সম্মানের সঙ্গেও?]

The post কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে ৪৫০ জন পাক মদতপুষ্ট জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার