shono
Advertisement

জানেন, এই রাজ্যে বছরে কত ইউনিট রক্ত নষ্ট হয়?

জানলে অবাক হবেন৷ The post জানেন, এই রাজ্যে বছরে কত ইউনিট রক্ত নষ্ট হয়? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:04 PM Jun 14, 2017Updated: 01:34 PM Jun 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কচিকিৎসা ব্যবস্থা প্রতিদিন উন্নত থেকে উন্নতর হচ্ছে, বাজারে আসছে নিত্য-নতুন ওষুধ৷ কিন্তু একটি জিনিসের কোনও বিকল্প এখনও তৈরি হয়নি৷ তা হল রক্ত৷ একমাত্র মানবশরীর থেকেই এই রক্ত সংগ্রহ করা সম্ভব৷ তাই একফোঁটা রক্ত অমূল্য৷ বছরভরই বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রক্ত ও রক্তদাতাদের চাহিদা থাকে তুঙ্গে৷ অথচ সরকারি পরিসংখ্যানই বলছে, কর্নাটকে শুধুমাত্র সময় মতো ব্যবহার না হওয়ার কারণে বছরে ৬০ হাজার ইউনিটেরও বেশি দান করা রক্ত নষ্ট হয়!

Advertisement

[চালকের কানে ফোন? এমন ছবি তুললেই মিলবে পুরস্কার]

জানা গিয়েছে, শুধুমাত্র  ২০১৬-১৭ সালেই কর্নাটকে ৬৪ হাজার ৯১৩ ইউনিট রক্ত ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে৷ যার মধ্যে সঠিক সময়ে ব্যবহার না কারণে নষ্ট হয়েছে ৩৪,০৫২ ইউনিট রক্ত!  তার আগে বছর বাতিল হয়েছিল ৬৪,৩৬১ ইউনিট রক্ত৷ সঠিক সময়ে ব্যবহার করা যায়নি ৩২,৬৪৪ ইউনিট রক্ত!

[স্কুলব্যাগের স্টিকার উঠতেই অখিলেশের মুখ, বিতর্কে গুজরাটের বিজেপি সরকার]

তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই পরিসংখ্যানে যে কোনও ভুল নেই, তা স্বীকার করে নিয়েছেন খোদ কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে আর রমেশ কুমার৷ বিধানসভা দাঁড়িয়ে তিনি বলেছেন, রক্ত ও রক্তের বিভিন্ন উপাদানের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে৷ তাই বেশির ভাগ ব্লাড ব্যাঙ্কেই নির্দিষ্ট সময়ের পর সংগৃহীত রক্ত ফেলে দিতে হয়৷ পাশাপাশি, সংক্রমণ সহ অন্যান্য বেশ কিছু কারণেও রক্ত নষ্ট হয়ে যায়৷

[নাবালিকার আঁকা ছবি দেখে ধর্ষক কাকাকে সাজা শোনাল আদালত]

জানা গিয়েছে, বেঙ্গালুরু শহরে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৬৪টি ব্লাড ব্যাঙ্ক আছে৷ সরকারি ব্লাড ব্যাঙ্কগুলির যা পরিকাঠামো এবং যেটুকু রক্ত সংগ্র্হ করা হয়, তার তুলনায় রক্ত নষ্টের পরিমাণ অপেক্ষাকৃত কম৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত তিন বছরে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে ১ লক্ষ ৮৮ হাজার ৫৩৭ ইউনিটের মতো রক্ত নষ্ট হয়েছে৷ কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রক্তের অপচয় রুখতে ব্লাড ব্যাঙ্কগুলির ওপর কড়া নজরদারি চালাচ্ছে সরকার৷ ড্রাগ কন্ট্রোলারদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

The post জানেন, এই রাজ্যে বছরে কত ইউনিট রক্ত নষ্ট হয়? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার