সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছট পুজোয় একদিকে দেশ জুড়ে যখন উৎসব ও আনন্দের পরিবেশ, অন্যদিকে এই বিশেষ দিনেই ৭ জন শিশুর মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে বিহারে৷ সোমবার বিহারের তিন জেলায় ৭ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে৷ ৭ জন শিশুর মৃত্যুই জলে ডুবে হয়েছে বলে জানা গিয়েছে৷
পাটনার মালাহি ঘাটে আট এবং নয় বছরের দু’টি মেয়ে জলে ডুবে মারা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর৷
পাশাপাশি, ভারপুরা অঞ্চলের তিন কিশোরও এদিন জলে ডুবে মারা যায়৷ এই তিন কিশোর বাগমতি নদীর জলে ডুবে মারা গিয়েছে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, তিন বন্ধুর একজন জলে পড়ে গেলে অপর দু’জন তাকে বাঁচাতে জলে নামে৷ তিনজনের একজনও সাঁতার জানত না বলে ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়৷
এছাড়া মুজাফফরপুরের কাদানি নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে৷
এছাড়াও আরও দুই শিশুও জলে ডুবে যাচ্ছিল এদিন৷ কিন্তু স্থানীয় মানুষের সহায়তায় তাদের উদ্ধার করা হয়৷
প্রসঙ্গত, ছট পুজো উপলক্ষে নদীর ধারে মানুষের সমাগম হয়৷ আর এই জমায়েতের মধ্যে থেকেই ৭ জন শিশু এই দুর্ঘটনার শিকার হল৷
The post ছট পুজোর দিন বিহারে জলে ডুবে মৃত্যু ৭ শিশুর appeared first on Sangbad Pratidin.
