shono
Advertisement

হিমাচল প্রদেশে খাদে গাড়ি, মৃত একই পরিবারের ৭

বেড়ানোর আনন্দ পরিণত শোকে। The post হিমাচল প্রদেশে খাদে গাড়ি, মৃত একই পরিবারের ৭ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:42 PM Jun 26, 2017Updated: 09:13 AM Jun 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়ানোর আনন্দ পরিণত হল শোকে। হিমাচল প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের সাত জনের। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ। আহতদের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

[স্কুলের সিলেবাস থেকে বাদ ডারউইনের ‘বিবর্তনবাদ’!]

পুলিশ সূত্রে খবর, হিমাচলের চুরধরে বেড়াতে গিয়েছিলেন সিরমৌরের কয়েকজন বাসিন্দা।  রবিবার রাতে  ১২ জনের ওই দলটি গাড়ি করে নিজের বাড়িতে ফিরছিলেন। গুম্মা ও অন্তরাবলীর মাঝে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। দুর্ঘটনায় মৃতরা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। ইতিমধ্যে, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও গভীর খাদ থেকে সব মৃতদেহ উদ্ধার করা যায়নি। দুর্ঘটনার সঠিক কারণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কার থেকে তেল চুরির হিড়িক, বিস্ফোরণে পাকিস্তানে মৃত্যুমিছিল]

উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখ হিমাচলের কাংরা জেলায় একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পাঞ্জাবের ১৫ জন পর্যটক। এছাড়াও এপ্রিল মাসে নিয়ন্ত্রণ হারিয়ে সিমলার কাছে একটি নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস। মৃত্যু হয় ৪৪ জনের। পাহাড়ি রাজ্যগুলিতে পরপর দুর্ঘটনার ঘটনায় চিন্তা বাড়ছে প্রশাসনের।

The post হিমাচল প্রদেশে খাদে গাড়ি, মৃত একই পরিবারের ৭ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার