shono
Advertisement
Ghaziabad

৭ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! মলের বেসমেন্টে ছুড়ে ফেলা হল দেহ, উত্তরপ্রদেশে চাঞ্চল্য

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নন্দগ্রাম থানার অন্তর্গত রাজ নগর এলাকায়। পরিবারের দাবি, শনিবার সকালে একটি নির্মীয়মাণ মলের বেসমেন্ট থেকে উদ্ধার হয় শিশুর দেহটি। তার মাথায় গুরুতর চোট ছিল।
Published By: Subhodeep MullickPosted: 09:36 PM Jul 11, 2026Updated: 09:43 PM Jul 11, 2026

৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। স্থানীয় একটি নির্মীয়মাণ মলের বেসমেন্ট থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত দেহ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নন্দগ্রাম থানার অন্তর্গত রাজ নগর এলাকায়। পরিবারের দাবি, শনিবার সকালে একটি নির্মীয়মাণ মলের বেসমেন্ট থেকে উদ্ধার হয় শিশুর দেহটি। তার মাথায় গুরুতর চোট ছিল। ভেঙে গিয়েছিল শরীরের একাধিক হাড়ও। তদন্তকারীদের অনুমান, শিশুটিকে নির্মীয়মাণ মলটির তিন তলা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়েছে। যদিও সবদিক খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া সেখানে স্পষ্ট করা হয়েছে, মাথায় গুরুতর আঘাতের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই চার-পাঁচজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধর্ষণ, হত্যা, অপহরণ এবং পকসো ধারায় একটি একটি মামলা রুজু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। মৃতার কাকা বলেন, "শুক্রবার বিকেল থেকে শিশুটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।" গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement