shono
Advertisement
Amul

আমুলের বাটারমিল্কে 'সন্দেহজনক' পদার্থ! ভিডিও ঘিরে উদ্বেগ বাড়তেই মুখ খুলল সংস্থা

এর আগে বন্দে ভারতের কামরায় আমুলের দইয়ে পোকা মেলার অভিযোগ উঠেছিল।
Published By: Biswadip DeyPosted: 05:14 PM Mar 31, 2026Updated: 07:27 PM Mar 31, 2026

আমুলের বাটারমিল্কের প্যাকেটে 'সন্দেহজনক' পদার্থ! এমনই অভিযোগ এক ব্যবহারকারীর। তিনি একটি ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন। জানিয়েছেন, তিনি গভীরভাবে উদ্বিগ্ন হাই প্রোটিন বাটারমিল্কের মধ্যে এরকম সন্দেহজনক পদার্থ দেখে। ইতিমধ্যেই সেই ভিডিও দেখে সাড়া দিয়েছে আমুল।

Advertisement

ইনস্টাগ্রামে 'কবীর৭৬০' নামের এক ইউজার ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, বাটারমিল্কের প্যাকেটে তিনি যা পেয়েছেন তা অত্যন্ত উদ্বেগজনক। আপাতদৃষ্টিতে ভিডিও দেখে মনে হচ্ছে, বাটারমিল্কটির ভেতরে একটি কাগজের টুকরো কিংবা কোনো ভেজা ও নরম পদার্থ ডুবে আছে— যদিও এ বিষয়ে কোনও স্পষ্টতা বা নিশ্চিত তথ্য নেই। ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটালও।

এখনও পর্যন্ত ওই বস্তু সম্পর্কে কোনও ব্যাখ্যা করেনি আমুল। তবে তাড়া ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে। ওই ভিডিওর কমেন্ট সেকশনে আমুলের তরফে জানানো হয়েছে, 'যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। অনুগ্রহ করে আপনার অর্ডার আইডি আমাদের টিমের কাছে মেসেজ করে জানান, যাতে আমরা দ্রুত ও ফলপ্রসূ জবাব দিতে পারি।' এই প্রতিবেদন লেখা পর্যন্ত আমুলের পাশাপাশি কোনও খাদ্য নিরাপত্তা সংস্থাও এই নিয়ে কোনও মন্তব্য করেনি।

তবে নেটিজেনরা অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। একজন নেটিজেন লিখেছেন, 'আমুল ব্র্যান্ডের এই অধঃপতন কেন?' আরেকজন লিখেছেন, 'আজকাল আমুলকে নিয়ে এমন অভিযোগ প্রায়ই শোনা যাচ্ছে।' তবে কেউ কেউ আবার মজা করে ওই সন্দেহজনক বস্তুটিকে 'প্রোটিনের মালাই' বলে খোঁচাও দিয়েছে। প্রসঙ্গত, এর আগে বন্দে ভারতের কামরায় আমুলের দইয়ে পোকা ঘুরতে দেখা গিয়েছিল। তখনও অনেক বিতর্ক হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার