shono
Advertisement
Punjab AAP Leader

বাইকের পিছনে ধাওয়া দুষ্কৃতীদের! ভোটমুখী পাঞ্জাবে আপ নেতাকে গুলি করে ‘খুন’

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গুরপ্রীত সিং গোপী। শনিবার রাতে তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। তাঁদের আরও কয়েকজন বন্ধু একটি চারচাকা গাড়িতে ছিল। অভিযোগ রাতের অন্ধকারে গুরপ্রীতদের বাইকের পিছনে ধাওয়া অন্য একটি চারচাকা গাড়ি।
Published By: Subhodeep MullickPosted: 12:27 PM Aug 30, 2026Updated: 01:52 PM Aug 30, 2026

প্রকাশ্যে আম আদমি পার্টি (আপ)-র নেতাকে (Punjab AAP Leader ) গুলি করে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মামদোটে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গুরপ্রীত সিং গোপী। শনিবার রাতে তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। তাঁদের আরও কয়েকজন বন্ধু একটি চারচাকা গাড়িতে ছিল। অভিযোগ রাতের অন্ধকারে গুরপ্রীতদের বাইকের পিছনে ধাওয়া অন্য একটি চাকচাকা গাড়ি। সেই গাড়িতেই ছিল হামলাকারীরা। বাইকটির কাছাকাছি আসতেই গুরপ্রীতকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আপ নেতার। শুধু তাই নয়, গুরপ্রীতের বন্ধুদের চারচাকা গাড়িটি লক্ষ্য করেও গুলিবৃষ্টি করে তারা। 

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হামলার পরই আততায়ীরা সেখান থেকে চম্পট দেয়। তাদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। কিন্তু কী কারণে গুরপ্রীতকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে পুলিশের এসপি ভূপিন্দর সিং সিধু বলেন, “দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।” গোটা ঘটনায় পাঞ্জাবের আইন-শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement