shono
Advertisement
Madhya Pradesh

যৌন নির্যাতনে বাধা! কিশোরকে নৃশংসভাবে খুন করে দিদিমার বক্স খাটে ভরে ঘুম যুবকের, তারপর...

কিশোরের বয়স ১৩ বছর। সে অষ্টম শ্রেণির পড়ুয়া। শুক্রবার বাড়ি থেকে মাত্র ৩০ মিটার দূরে একটি আবাসনে যায় সে। সিসিটিভি ফুটেজে তাকে ঢুকতে দেখা গিয়েছে। সেই রাত থেকে সে নিখোঁজ ছিল।
Published By: Subhankar PatraPosted: 02:28 PM Feb 01, 2026Updated: 03:13 PM Feb 01, 2026

নাবালককে যৌন নির্যাতনের চেষ্টা! বাধা দিলে নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ, ইটের আঘাতে চোয়াল ভেঙে খুন! অভিযোগ এক নাবালক-সহ ২ জনের বিরুদ্ধে। অপরাধ ঢাকতে নিজের ফ্ল্যাটের বক্স খাটে দেহ ঢুকিয়ে, অসুস্থ ঠাকুমাকে ঘুম পাড়িয়ে দেয় অভিযুক্ত। হাড়হিম কাণ্ডটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরে।

Advertisement

কিশোরের বয়স ১৩ বছর। সে অষ্টম শ্রেণির পড়ুয়া। শুক্রবার বাড়ি থেকে মাত্র ৩০ মিটার দূরে একটি আবাসনে যায় সে। সিসিটিভি ফুটেজে তাকে ঢুকতে দেখা গিয়েছে। সেই রাত থেকে সে নিখোঁজ ছিল। দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পায়নি পরিবার। কিশোরের পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতেই তাকে আবাসনে ঢুকতে দেখা যায়। তারপরই তদন্তকারী ও পরিবারের সদস্যদের যৌথ তল্লাশিতে আবাসনের ছাদ থেকে কিশোরে জ্যাকেট উদ্ধার হয়। স্পষ্টে রক্তের ছাপ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তে উঠে আসে, রেহান নামে ২১ বছর যুবক ও এক নাবালকের সঙ্গে ছাদে ছিল কিশোর। সেখানেই তাকে খুন করা হয়। পরে দেহ লোপাট করতে অভিযুক্ত রেহান কিশোরের দেহ নিজের ঘরের বক্স খাটের ভিতর লুকিয়ে রাখে।

ডিসিপি প্রতীক কুমার বলেন, "অপরাধ ঘটার সময় কিশোর ও অভিযুক্তরা একই ছিল। তারপর পড়ুয়াকে খুনের পর দেহ বক্স খাটে লুকিয়ে রাখা হয়।" রেহানকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রথমে কিছু না বললেও, পরে লাগাতার জেরায় সে খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তার কথা মতো আবাসনের চারতলার ঘরে বক্স খাট খুলতেই উদ্ধার হয় নাবালকের দেহ। অভিযুক্ত রেহানকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement