shono
Advertisement
Delhi Police

ক্ষমা করেছিলেন প্রধানমন্ত্রী, ককরোচ ভিড়ে মোদিকে গালি দেওয়া কিশোরীকে রেহাই পুলিশের

প্রধানমন্ত্রীকে গালি দিয়ে সোশাল মিডিয়ায় চর্চায় উঠে আসা ১৫ বছরের কিশোরীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করে নিল দিল্লি পুলিশ।
Published By: Amit Kumar DasPosted: 11:03 AM Aug 03, 2026Updated: 11:03 AM Aug 03, 2026

যন্তর মন্তরে প্রতিবাদের নামে প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের প্রতিযোগিতা চলেছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্দরে। সেই ঘটনায় দায়ের হয়েছিল একের পর এক এফআইআর। তবে 'বিভ্রান্ত শিশু'দের ক্ষমা করে তাদের সঠিক পথে ফেরানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইমতো প্রধানমন্ত্রীকে গালি দিয়ে সোশাল মিডিয়ায় চর্চায় উঠে আসা ১৫ বছরের কিশোরীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করে নিল দিল্লি পুলিশ।

Advertisement

যন্তর মন্তরে প্রতিবাদ চলাকালীন প্রধানমন্ত্রীকে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিল এই নাবালিকা। সেই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরে এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে কিশোরীকে বলতে শোনা যায়, 'আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি, তা ক্ষমার অযোগ্য। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশে অনেক খারাপ কথা বলেছি। এটা আমার জীবনের প্রথম এবং শেষ ভুল। আমি গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। আমি খুব লজ্জিত।' তবে ক্ষমা চাইলেও পুলিশের তরফে ওই কিশোরীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যহার করা হয়নি। এই পরিস্থিতিতে কিশোরীর মায়ের একটি বার্তা সামনে আসে। যেখানে তিনি বলেন, মেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে এবং নিজের আচরণের জন্য গভীরভাবে অনুতপ্ত। তার ভবিষ্যতের স্বার্থে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করে নেওয়া হোক।

কিশোরীকে বলতে শোনা যায়, 'আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি, তা ক্ষমার অযোগ্য। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশে অনেক খারাপ কথা বলেছি। এটা আমার জীবনের প্রথম এবং শেষ ভুল।'

মায়ের সেই আবেদনে সাড়া দিল দিল্লি পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, এখন আর ওই এফআইআর নিয়ে কোনও পদক্ষেপ করা হবে না পুলিশের তরফে। উল্লেখ্য, ২৩ জুলাই দিল্লির বিক্ষোভে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্যের জেরে নয়ডা পুলিশ একটি জিরো এফআইআর নথিভুক্ত করে। পরে সেটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তরিত হয়। যেখানে বলা হয়, কিশোরী প্রধানমন্ত্রীর পদমর্যাদার অবমাননা করেছে এবং তা সামাজিক সম্প্রীতি নষ্ট করে জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে।

প্রসঙ্গত, সিজেপির আন্দোলন থেকে একের পর এক কুরুচিকর আক্রমণের ঘটনায় গত শুক্রবার ভিডিওবার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ইনস্টাগ্রাম রিলে মোদিকে বলতে শোনা যায়, 'ওদের শাস্তি দিয়ে, আদালতে টেনে নিয়ে গিয়ে বা হয়রানি করে পরিস্থিতির পরিবর্তন হবে না। আমি ওদের ক্ষমা করতে চাই। সমাজের কাছেও আমার আবেদন, আমার এই সিদ্ধান্তকে গ্রহণ করুন।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement