সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছরের মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল ২৬ বছরের যুবকের। পরিবার মেনে নেয়নি এই অসম বয়সের সম্পর্ক। তাই বাড়ি থেকে পালিয়ে আত্মহত্যার চেষ্টা করে যুগল। তবে বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন দু’জনই। ট্রেনে কাটা পড়ে বাদ গিয়েছে দু’জনের অঙ্গ। ঘটনাটি ঘটেছে দিল্লির স্বতন্ত্র নগর এলাকায়।
[সংবাদ প্রতিদিন ২৫: ‘বড়’ কাগজে সাড়া খবরের দুনিয়ায়]
জানা গিয়েছে, আদতে বিহারের বাসিন্দা ওই যুগল। তবে স্বতন্ত্র নগরের নারেলা এলাকায় পাশাপাশি দু’টি ঘরে ভাড়া থাকত তারা। প্রথমে ১০ বছরের মেয়েটির খেলার সঙ্গী ছিলেন ২৬ বছরের ওই যুবক। কিন্তু ধীরে ধীরে দু’জনের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হতে বেশি সময় লাগেনি। ১০ বছরের মেয়েকে বিয়েও করতে চান ওই যুবক। কিন্তু পরিবার ও আত্মীয়-পরিজনদের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। দু’জনকেই ঘরে আটকে রাখা হয়। কথা বলা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়।
[রাজ্যসভার ভোটে চূড়ান্ত নাটক, আহমেদ প্যাটেলের মাত শেষ রাতে]
রাখি উৎসবের দিন দু’জনের পরিবারের পক্ষ থেকে মেয়েটিকে দিয়ে জোর করে যুবকের হাতে রাখি পরানো হয়। যাতে এই সম্পর্ক ভাই-বোনের ভালবাসা হিসেবে প্রতিপন্ন করা যায়। কিন্তু এরপরই বাড়ি থেকে পালিয়ে যায় দু’জন। পুলিশের অনুমান, পরিবার ও সমাজের আপত্তির জেরে ট্রেনের সামনে ঝাঁপ দেয় ওই যুগল। কিন্তু কোনওরকমে তারা প্রাণে বেঁচে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় যুগলকে পড়ে থাকতে দেখতে পান। তাঁরাই হাসপাতালে দু’জনকে ভর্তি করান ও পুলিশে খবর দেন। যুবকের দু’টি পা বাদ গিয়েছে। মেয়েটিরও হাত কাটা পড়েছে বলে জানা গিয়েছে। আপাতত দু’জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল।
[কৃষ্ণাঙ্গ যুবকের প্রেমে ধনকুবের বাবার কোটি টাকার সম্পত্তি ছাড়লেন ইনি]
The post প্রেমে বাধা, ১০ বছরের প্রেমিকাকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ যুবকের appeared first on Sangbad Pratidin.
