shono
Advertisement
Air India Express

জিপিএসে ত্রুটি! জম্মু বিমানবন্দরে অবতরণ না করেই দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান

জম্মু বিমানবন্দরের উপরেই ঘুরপাক খায় উড়ানটি।
Published By: Subhodeep MullickPosted: 11:36 PM Jun 23, 2025Updated: 11:36 PM Jun 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমান বিভ্রাট। জিপিএসে ত্রুটির জেরে জম্মু বিমানবন্দরে অবতরণ না করেই দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। পরে যাত্রীদের অন্য একটি বিমানের ব্যবস্থা করে বিমান সংস্থাটি।

Advertisement

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় নয়াদিল্লি থেকে জম্মু হয়ে শ্রীনগরে যাওয়ার কথা ছিল বিমানটির। সেই মতো নির্ধারিত সময়ই উড়ানটি রওনা দেয়। কিন্তু জম্মু এয়ারপোর্টে কাছাকাছি আসতেই বিমানটির জিপিএসে ত্রুটি দেখা দেয়। বেশ কিছু জম্মু বিমানবন্দরের উপরেই ঘুরপাক খায় উড়ানটি। অবশেষে নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট বিমানটিকে ফের দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, আবহাওয়া এবং রানওয়ে পরিষ্কার থাকলেও জম্মু বিমানবন্দরে পাইলট উপযুক্ত অবতরণের জায়গা খুঁজে পাননি। বাধ্য হয়েই তাই দিল্লি ফিরিয়ে নিয়ে যেতে হয় বিমানটিকে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র বলেন, “দিল্লি থেকে জম্মুর উদ্দেশে রওনা দেওয়া বিমানটিকে পুনরায় দিল্লিতে ফিরিয়ে আনতে হয়। জিপিএসে কিছু ত্রুটি লক্ষ্য করার পরই এই সতর্কতামূলক ব্যবস্থা করা হয়। যাত্রীদের জন্য আমরা বিকল্প একটি বিমানের ব্যবস্থা করেছি। এই ধরনের অসুবিধার জন্য আমরা দুঃখিত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বিমান বিভ্রাট।
  • জিপিএসে ত্রুটির জেরে জম্মু বিমানবন্দরে অবতরণ না করেই দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান।
  • পরে যাত্রীদের অন্য একটি বিমানের ব্যবস্থা করে বিমান সংস্থাটি।
Advertisement