shono
Advertisement

Breaking News

Air India

অবতরণের সময় পাখির ধাক্কা! পাটনায় ১৬৪ যাত্রী-সহ কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া বিমান

সোমবার সকাল ৭টা ৪৪ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই-১৭৪১ বিমানটি পাটনা বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় পাইলটের তরফে একটি সতর্কবার্তা আসে।
Published By: Amit Kumar DasPosted: 06:40 PM Aug 24, 2026Updated: 06:40 PM Aug 24, 2026

আকাশপথে ফের বিপদ। ১৬৪ যাত্রী-সহ বিহারের পাটনা বিমানবন্দরে অবতরণের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। অবতরণের সময় পাখির সঙ্গে ধাক্কা খায় বিমানটি। পাইলটের তরফে সতর্কবার্তা পাঠানোর পর বিমানবন্দরে জরুরি প্রটোকল চালু করা হয়। শেষ পর্যন্ত অবশ্য নিরাপদেই অবতরণ করেছে দিল্লি থেকে পাটনাগামী বিমানটি।

Advertisement

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা ৪৪ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই-১৭৪১ বিমানটি পাটনা বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় পাইলটের তরফে একটি সতর্কবার্তা আসে। বিমানের ডানদিকের ইঞ্জিনে পাখির সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা প্রকাশ করেন পাইলট। সতর্কবার্তা পেয়েই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জরুরি অবতরণের প্রটোকল চালু করা হয়। প্রস্তুত রাখা হয় দমকল ও অন্যান্য জরুরি পরিষেবার কর্মীদের। যদিও কোনওরকম সমস্যা ছাড়াই শেষ পর্যন্ত অবতরণ করে বিমানটি।

পাইলটের তরফে সতর্কবার্তা পাঠানোর পর বিমানবন্দরে জরুরি প্রটোকল চালু করা হয়।

জানা যাচ্ছে, বিমানবন্দরে অবতরণের পর খুব ভালোভাবে বিমানটি পরীক্ষা করেন আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। পরীক্ষায় বিমানটির সঙ্গে পাখির ধাক্কা লাগার বিষয়টি নিশ্চিত হলেও ইঞ্জিনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। পর্যাপ্ত পরীক্ষা শেষে বিমানটিকে ফের আকাশে ওড়ার অনুমতি দেওয়া হয়। জানা গিয়েছে, বিমানটির ফের দিল্লির উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল ৮টা ৪৫ নাগাদ। তবে ৭৯ মিনিট দেরিতে সকাল ১০টা ৯ মিনিটে পাটনা থেকে দিল্লির উদ্দেশে উড়ে যায় বিমানটি।

উল্লেখ্য, পাটনা বিমানবন্দরে এই অবতরণের সময় এই ঘটনা প্রথমবার নয়। গত এক সপ্তাহে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটল। গত ১৭ আগস্ট দিল্লি থেকে পাটনাগামী একটি বিমান একইরকম দুর্ঘটনার মুখে পড়ে। যার জেরে ২ দিন বিমানটিকে অবসরে রেখে পরীক্ষা নিরাক্ষা ও মেরামত করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement