shono
Advertisement
Ayodhya Ram Temple Prasad

রাম মন্দিরের প্রসাদের নামে সাধারণ মিষ্টি বিক্রি! আমাজনকে ১ লক্ষ টাকা জরিমানা কেন্দ্রের

সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ)-র তথ্য অনুযায়ী, আমাজনে ‘বিহারি ব্রাদার্স’-সহ একাধিক ব্র্যান্ডের মিষ্টিকে রাম মন্দিরের প্রসাদ বলে বিক্রি করা হচ্ছে। বহু মানুষই তা কিনে বিভ্রান্ত হচ্ছেন। এভাবে আদতে গ্রাহকদের প্রতারণা করা হচ্ছে বলেই অভিযোগ।
Published By: Subhodeep MullickPosted: 07:34 PM Aug 19, 2026Updated: 07:41 PM Aug 19, 2026

রাম মন্দিরের প্রসাদ বিক্রির নামে প্রতারণার অভিযোগ। সাধারণ মিষ্টিকে ‘প্রসাদ’ হিসাবে বিক্রি করা হচ্ছে বলে দাবি। এর জেরে বিপাকে অনলাইন বিপণি সংস্থা আমাজন। সংস্থাটিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে কেন্দ্র।

Advertisement

সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ)-র তথ্য অনুযায়ী, আমাজনে ‘বিহারি ব্রাদার্স’-সহ একাধিক ব্র্যান্ডের মিষ্টিকে রাম মন্দিরের প্রসাদ বলে বিক্রি করা হচ্ছে। বহু মানুষই তা কিনে বিভ্রান্ত হচ্ছেন। এভাবে আদতে গ্রাহকদের প্রতারণা করা হচ্ছে বলেই অভিযোগ। রাম মন্দিরের প্রসাদের নামে যে মিষ্টিগুলি বিক্রি করা হচ্ছে সেগুলি হল - ঘিয়ের লাড্ডু, খোয়ার লাড্ডু, বুন্দির লাড্ডু দুধের পেড়া ইত্যাদি। মিষ্টির প্যাকেটের গায়ে লেখা ‘অযোধ্যার শ্রী রাম মন্দিরের প্রসাদ’, ‘ভগবান রামের আশীর্বাদ’ ইত্যাদি। সিসিপিএ জানিয়েছে, ‘শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট’-এর অনুমতি না নিয়েই রাম মন্দিরের প্রসাদ বলে মিষ্টিগুলি বিক্রি করা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ করে তারা। আগামী ১৫ দিনের মধ্যে আমাজনকে জরিমানা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।  

অন্যদিকে, সিসিপিএ সাফ জানিয়ে দিয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ‘প্রসাদ’, ‘মহাপ্রসাদ’ বা ‘ভোগ’ বিক্রি করা যাবে না। আমাজনকে এমন পণ্য তালিকাভুক্ত না করারও নির্দেশ দেওয়া হয়েছে। দেশের ১০টি প্রধান ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পণ্য বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের  অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছে সিসিপিএ। রাম মন্দির ছাড়াও এই তালিকায় রয়েছে তিরুপতি, বৈষ্ণোদেবী, জগন্নাথ মন্দির ইত্যাদি। সিসিপিএ স্পষ্ট করেছে, পণ্য বিক্রির ক্ষেত্রে আমাজন মধ্যস্থতাকারী সংস্থা হলেও তারা দায় এড়াতে পারে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement