shono
Advertisement
Vijay

'জাল' সমর্থন দেখিয়ে সরকার গড়তে চাইছেন বিজয়! পুলিশে দায়ের হল অভিযোগ

এমএমএমকে-র বিধায়ক এস কামরাজের সমর্থনকে কেন্দ্র করে 'নাটক' তুঙ্গে।
Published By: Biswadip DeyPosted: 12:02 PM May 09, 2026Updated: 12:02 PM May 09, 2026

তামিলনাড়ুর নির্বাচনী লড়াই ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবার বিজয়ের দল টিভিকে-র বিরুদ্ধে পুলিশে দায়ের হল অভিযোগ। এএমএমকে-র দাবি, রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের প্রস্তাব দেওয়ার সময় যে সমর্থনপত্র বিজয় পেশ করেছিলেন, তা জাল! সেখানে জানানো হয়েছে, এমএমএমকে-র সমর্থন রয়েছে বিজয়ের প্রতি, যা সত্যি নয়। ওই দলের একমাত্র বিধায়ক এস কামরাজের সমর্থনকে কেন্দ্র করে দুই দলের মধ্যে রাজনৈতিক সংঘাত যখন ক্রমশ ঘনীভূত হয়েছে, সেই সময়ই এই অভিযোগ দায়ের করা হল।

Advertisement

প্রসঙ্গত, এর আগে এমএমএমকে-র সাধারণ সম্পাদক টিটিভি ধিনাকরণকে দাবি করতে দেখা গিয়েছিল কামরাজের নকল চিঠি দেখিয়ে বিজয় রাজ্যপালের কাছে সরকার গড়ার আবেদন করেছিলেন। তাঁরা থানায় যাবেন বলে হুমকিও দেন টিটিভি। কিন্তু ওই অভিযোগ ওঠার পর টিভিকে একটি ভিডিও প্রকাশ করে। যেখানে কামরাজকে বিজয়ের নেতৃত্বাধীন দলটির সমর্থনে চিঠি লিখতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে তাঁকে টিভিকে-র প্রতি সমর্থন জানাতেও দেখা যাচ্ছে। বিজয়ের দলের দাবি, কামরাজ সম্পর্কে তাঁর দল যা বলছে, সেটাই বরং মিথ্যে। কিন্তু এবার সত্যিই টিভিকে-র বিরুদ্ধে দায়ের হল অভিযোগ।

এএমএমকে-র দাবি, রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের প্রস্তাব দেওয়ার সময় যে সমর্থনপত্র বিজয় পেশ করেছিলেন, তা জাল! সেখানে জানানো হয়েছে, এমএমএমকে-র সমর্থন রয়েছে বিজয়ের প্রতি, যা সত্যি নয়।

এদিকে 'নাটক'-এর এখানেই শেষ নেই। বরং লোক ভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে এআইএডিএমকে-র সরকার গঠনের দাবিকে সমর্থন জানান। সেই সময় তাঁর সঙ্গে দেখা যায় কামরাজকে! ফলে কামরাজের বিজয়কে সমর্থন করার দাবি ঘিরে প্রশ্নচিহ্ন জেগে ওঠে। আর এরপরই টিভিকে-র বিরুদ্ধে দায়ের হল অভিযোগ।

এদিকে সূত্রের খবর, ডিএমকে ও এআইডিএমকে জোট বেঁধে তামিলনাড়ুতে ফের দ্রাবিড় দলের সরকার গঠনের চেষ্টায় উদ্যোগী হয়েছে। যা বিজয় শিবিরে উদ্বেগ আরও বাড়াচ্ছে। ফলে একপ্রকার বাধ্য হয়ে শুরু হয়েছে রিসোর্ট পলিটিক্সও। কংগ্রেস নিজেদের পাঁচ বিধায়ককে নিরাপদে রাখতে বেঙ্গালুরুতে পাঠিয়ে দিয়েছে বলে খবর। শুক্রবার রাতেই পাঁচ কংগ্রেস বিধায়ক চলে যান কর্নাটকের রাজধানীতে। শেষপর্যন্ত জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement