shono
Advertisement

Breaking News

Operation Sindoor

নমাজকে শ্রদ্ধা, তাই বিলম্বে জঙ্গিঘাঁটিতে হামলা, 'সিঁদুর' নিয়ে বড় তথ্যপ্রকাশ সেনাপ্রধানের

Published By: Kishore GhoshPosted: 05:15 PM Apr 10, 2026Updated: 07:03 PM Apr 10, 2026

নমাজকে শ্রদ্ধা জানিয়ে দেরিতে অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযান শুরু করেছিল ভারতীয় সেনা। পরিকল্পনা মাফিক জঙ্গিঘাঁটিতে নমাজপাঠের সময় ডিঙিয়ে হামলা চালানো হয়েছিল। একথা জানালেন ভারতের সেনা সর্বাধিনায়ক উপেন্দ্র দ্বিবেদী। বিষয়টিকে সামরিক উদ্দেশ্যের সঙ্গে মানবিক বিবেচনার ভারসাম্য বলে ব্যাখ্যা করেন তিনি।

Advertisement

সম্প্রতি একটি পডকাস্টে প্রশ্ন-উত্তর পর্বে সেনাপ্রধান জানান, অভিযানের জন্য সেনা তৈরি ছিল। যদিও কমান্ডাররা সংযম দেখান। উপেন্দ্র দ্বিবেদী বলেন, "যখন লক্ষ্যবস্তুগুলি ধ্বংস করার কথা ছিল, তখন দুপুর দুটো বা চারটে, যে কোনও সময় হামলা হতে পারত।
কিন্তু আমরা নিশ্চিত করেছিলাম, ওপারের লোকেরা সন্ত্রাসবাদী শিবিরে নমাজ পড়ছে। এর পরেই সিদ্ধান্ত হয়--- এই সময় হামলা করব না, কারণ ঈশ্বর এক। শেষ পর্যন্ত (হামলার জন্য) আমরা এমন একটা সময়কে বেছে নিয়েছিলাম, যখন ধর্মীয় প্রার্থনা হচ্ছে না।"

সেনাপ্রধান ‘অপারেশন সিন্ধুর’ চলাকালীন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার একটি বিরল চিত্র তুলে ধরেন। যা প্রমাণ করে অভিযান পরিকল্পনা কেবল কৌশলগত নির্ভুলতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সংঘাতপূর্ণ পরিস্থিতিতেও ধর্মীয় রীতির প্রতি সংবেদনশীলতা দেখিয়েছে ভারতীয় সেনা। এই বিবৃতি সামরিক কৌশলের সঙ্গে নৈতিক বিচারবুদ্ধিকে সমন্বিত করে। সেনাপ্রধান জানিয়েছেন, এই ধরনের সিদ্ধান্ত আকস্মিক নয়, বরং এক বৃহত্তর মূল্যবোধের অংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement